logo

বিশ্বকাপ খেলতে ভারতে যাচ্ছে না বাংলাদেশ

বিশ্বকাপ খেলতে ভারতে যাচ্ছে না বাংলাদেশ

নিরাপত্তার শঙ্কায় টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলায় অংশ নিতে ভারতে যাবে না বাংলাদেশ। তবে শ্রীলঙ্কায় হলে যাবে।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুলের সঙ্গে বৈঠকের পর বিসিবি প্রেসিডেন্ট আমিনুল ইসলাম বুলবুল এই তথ্য জানান।

এর আগে গতকাল বাংলাদেশের বিশ্বকাপ ভাগ্য নিয়ে ভার্চুয়াল মিটিং আয়োজন করে আইসিসি। সেই সভা শেষে সিদ্ধান্ত হয়েছে—বাংলাদেশ ভারতে বিশ্বকাপ না খেললে বিকল্প নেবে আইসিসি। সিদ্ধান্ত জানাতে বাংলাদেশকে ২৪ ঘণ্টার সময় বেধে দিয়েছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা। আইসিসির দেওয়া আলটিমেটাম শেষ হওয়ার আগেই চূড়ান্ত সিদ্ধান্ত জানিয়ে দিল বিসিবি।

এমন সিদ্ধান্ত নিতে আইসিসি ভোটাভুটির আয়োজন করে। বিসিবির ভেন্যু পরিবর্তনের প্রস্তাবে ভোটাভুটি শুরু সভার অধিকাংশ প্রতিনিধিই বিসিবির বিপক্ষে ভোট দেয়। পাকিস্তান বাদে বাকি সব বোর্ডের প্রতিনিধি বাংলাদেশের পরিবর্তে স্কটল্যান্ডকে বিশ্বকাপের মূল মঞ্চে চায় বলে ভোট দেয়। সভায় ১৫ জন ডিরেক্টর উপস্থিত ছিলেন।