logo

ভারতে বিশ্বকাপ না খেললে বাংলাদেশের বিকল্প নেবে আইসিসি

ভারতে বিশ্বকাপ না খেললে বাংলাদেশের বিকল্প নেবে আইসিসি

২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা আরও ঘনীভূত হয়েছে। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) স্পষ্ট বার্তা দিয়েছে যে, ভারতে গিয়ে ম্যাচ খেলতে না চাইলে বাংলাদেশকে টুর্নামেন্ট থেকে বাদ দিয়ে বিকল্প দল অন্তর্ভুক্ত করা হবে।

বিষয়টি নিয়ে আইসিসি বোর্ডে ভোটাভুটি হয়েছে বলেও জানা গেছে। সেখানে সংখ্যাগরিষ্ঠ সদস্য বাংলাদেশের পরিবর্তে অন্য দল খেলানোর পক্ষে মত দিয়েছেন। এই সিদ্ধান্তের পর বিসিবিকে আরও একদিন সময় দিয়েছে আইসিসি, যাতে তারা ভারতের ভেন্যুতে খেলবে কি না সে বিষয়ে চূড়ান্ত অবস্থান জানাতে পারে।

এর আগে, নিরাপত্তা শঙ্কার কথা তুলে ধরে বাংলাদেশ সরকার ও বিসিবি ভারতে গিয়ে বিশ্বকাপের ম্যাচ খেলতে অনাগ্রহ প্রকাশ করে। সেই অবস্থানেই অনড় থাকলে আইসিসির পরিকল্পনা অনুযায়ী গ্রুপ ‘সি’তে বাংলাদেশের জায়গায় সুযোগ পেতে পারে স্কটল্যান্ড।

উল্লেখ্য, ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে স্কটল্যান্ড মূল বাছাইপর্বে নেদারল্যান্ডস, ইতালি ও জার্সির পেছনে থেকে ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে জায়গা করে নিতে পারেনি। তবে বাংলাদেশের সম্ভাব্য প্রত্যাহারের প্রেক্ষাপটে তারাই এখন বিকল্প হিসেবে সবচেয়ে এগিয়ে।

এখন সব নজর বিসিবির সিদ্ধান্তের দিকে। নির্ধারিত সময়ের মধ্যে অবস্থান পরিবর্তন না হলে, বাংলাদেশের বিশ্বকাপ স্বপ্ন থেমে যাওয়ার আশঙ্কাই জোরাল হয়ে উঠছে।