Advertisement

এশিয়া কাপ ও এশিয়ান গেমসের জন্য দল ঘোষণা করল বাংলাদেশ

এশিয়া পোস্ট স্পোর্টস
এশিয়া কাপ ও এশিয়ান গেমসের জন্য দল ঘোষণা করল বাংলাদেশ
বাংলাদেশ নারী ক্রিকেট দল। ছবি: বিসিবি

নারী এশিয়া কাপ ও এশিয়ান গেমসের জন্য ১৫ সদস্যের বাংলাদেশ দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। দুই আসরেই দলকে নেতৃত্ব দেবেন নিগার সুলতানা জ্যোতি। সহ-অধিনায়কের দায়িত্ব পেয়েছেন বাঁহাতি স্পিনার নাহিদা আক্তার।

Advertisement

সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে দল ঘোষণা করে বিসিবি। সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে অনুষ্ঠিত হবে ২০২৬ সালের এসিসি নারী এশিয়া কাপ। এরপর জাপানের আইচি-নাগোয়ায় অনুষ্ঠিতব্য ২০তম এশিয়ান গেমসেও একই দল নিয়ে অংশ নেবে বাংলাদেশ।

ঘোষিত দলে আছেন দিলারা আক্তার, জুয়াইরিয়া ফেরদৌস, শারমিন আক্তার সুপ্তা, সারমিন সুলতানা ও সোবহানা মোস্তারী। অলরাউন্ডারদের মধ্যে জায়গা পেয়েছেন স্বর্ণা আক্তার, রিতু মনি ও ফাহিমা খাতুন।

স্পিন বিভাগে নাহিদার সঙ্গে রয়েছেন রাবেয়া খান, সুলতানা খাতুন ও সানজিদা আক্তার মেঘলা। পেস আক্রমণে থাকছেন মারুফা আক্তার ও ফারিহা ইসলাম তৃষ্ণা।

বাংলাদেশ নারী দল

নিগার সুলতানা জ্যোতি (অধিনায়ক), নাহিদা আক্তার (সহ-অধিনায়ক), দিলারা আক্তার, জুয়াইরিয়া ফেরদৌস, শারমিন আক্তার সুপ্তা, সারমিন সুলতানা, সোবহানা মোস্তারী, স্বর্ণা আক্তার, রিতু মনি, ফাহিমা খাতুন, রাবেয়া খান, মারুফা আক্তার, সুলতানা খাতুন, সানজিদা আক্তার মেঘলা ও ফারিহা ইসলাম তৃষ্ণা।

এশিয়া কাপ ও এশিয়ান গেমসের জন্য দল ঘোষণা করল বাংলাদেশ