logo

ব্যাটিং স্থিতিশীলতায় জোর দিচ্ছেন মিরাজ

ব্যাটিং স্থিতিশীলতায় জোর দিচ্ছেন মিরাজ

নিউজিল্যান্ড সিরিজের আগে বাংলাদেশ দলের ব্যাটিং লাইনআপ নিয়ে পরিষ্কার বার্তা দিলেন অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। তার মতে, একজন ব্যাটসম্যানকে নিজেকে প্রমাণ করার জন্য পর্যাপ্ত সময় দেওয়া অত্যন্ত জরুরি।

প্রেস কনফারেন্সে মিরাজ বলেন, একটা ব্যাটসম্যানকে দু-একটা ম্যাচ দিয়ে বিচার করা ঠিক না…যদি তিন থেকে চারটা ম্যাচ একই পজিশনে খেলে, তখন সে নিজেই বুঝতে পারবে সে পারফর্ম করতে পারছে কি না।

অধিনায়ক হিসেবে তার পরিকল্পনাও স্পষ্ট বলে জানিয়েছেন এই অলরাউন্ডার।

‘আমি চাই প্রতিটা ব্যাটসম্যান যেন তার পজিশনে পর্যাপ্ত সুযোগ পায়…যাতে সে নিজের খেলাটা বুঝতে পারে,’ বলেন তিনি।

এদিকে উইকেট প্রসঙ্গেও বাস্তববাদী দৃষ্টিভঙ্গি তুলে ধরেন মিরাজ। পাকিস্তান সিরিজের উদাহরণ টেনে তিনি বলেন, ভালো উইকেট থাকলেও সবকিছু নির্ভর করে পারফরম্যান্সের ওপর।

তার ভাষায়, ‘উইকেট (পাকিস্তান সিরিজে) ট্রু ছিল, কিন্তু আমরা এক ম্যাচে দ্রুত অলআউট হয়েছি…আবার ওরাও এক ম্যাচে ১১৪ রানে অলআউট হয়েছে।’

সবশেষে তিনি জোর দেন মানসিকতা ও প্রস্তুতির ওপর। মিরাজের মতে, ভালো খেলতে হলে শুধু উইকেট নয়, প্রয়োজন সঠিক মানসিকতা এবং অনুশীলনের প্রতিফলন।