logo
Advertisement

আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশের টেস্ট দল ঘোষণা

আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশের টেস্ট দল ঘোষণা
বাংলাদেশ ক্রিকেট দল। ছবি: বিসিবি

আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। দলের নেতৃত্বে থাকছেন নাজমুল হোসেন শান্ত, সহ-অধিনায়ক করা হয়েছে মেহেদী হাসান মিরাজকে।

সংযুক্ত আরব আমিরাতে আগামী ৯ অক্টোবর শুরু হবে একমাত্র টেস্টটি।

ঘোষিত দলে ব্যাটিং বিভাগে আছেন তানজিদ হাসান, সাদমান ইসলাম, সৌম্য সরকার, মুমিনুল হক, মুশফিকুর রহিম, লিটন কুমার দাস ও তাওহীদ হৃদয়। উইকেটকিপার-ব্যাটার হিসেবে আছেন জাকের আলীও।

স্পিন বিভাগে মিরাজের সঙ্গে আছেন অভিজ্ঞ বাঁহাতি স্পিনার তাইজুল ইসলাম। পেস আক্রমণে রাখা হয়েছে হাসান মাহমুদ, খালেদ আহমেদ, ইবাদত হোসেন ও শরীফুল ইসলামকে।

মূল দলের বাইরে তিন ক্রিকেটারকে ট্রাভেলিং রিজার্ভ হিসেবে সঙ্গে নেওয়া হবে। তারা হলেন অফ স্পিনার নাঈম হাসান এবং দুই পেসার মুশফিক হাসান ও ইকবাল হোসেন ইমন।

বাংলাদেশ দল: নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), তানজিদ হাসান, সাদমান ইসলাম, সৌম্য সরকার, মুমিনুল হক, মুশফিকুর রহিম, লিটন কুমার দাস, তাওহিদ হৃদয়, জাকের আলী, মেহেদী হাসান মিরাজ (সহ-অধিনায়ক), তাইজুল ইসলাম, হাসান মাহমুদ, খালেদ আহমেদ, ইবাদত হোসেন ও শরীফুল ইসলাম।

ট্রাভেলিং রিজার্ভ: নাঈম হাসান, মুশফিক হাসান ও ইকবাল হোসেন ইমন।