logo

সাইফ-লিটনের ব্যাটে চড়ে বাংলাদেশের লড়াইয়ে থাকার চেষ্টা

সাইফ-লিটনের ব্যাটে চড়ে বাংলাদেশের লড়াইয়ে থাকার চেষ্টা

২৪৮ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই ধাক্কা খেয়েছে বাংলাদেশ। ইনিংসের শুরুতেই কিউই পেসারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে চাপে পড়ে যায় স্বাগতিকরা।

নাথান স্মিথের দুর্দান্ত স্পেলে দ্রুতই তানজিদ তামিম ও শান্তকে হারায় বাংলাদেশ। তানজিদ হাসান আগ্রাসী শট খেলতে গিয়ে বোল্ড হন, আর পরের বলেই শূন্য রানে ফেরেন নাজমুল হোসেন শান্ত। হঠাৎ করেই বড় চাপে পড়ে যায় দল।

এই ধাক্কার পর ইনিংস সামলানোর দায়িত্ব নেন সাইফ হাসান ও লিটন দাস। দুজনই শুরুতে ঝুঁকি না নিয়ে ধৈর্য ধরে খেলছেন। স্মিথের ধারাবাহিক লাইন-লেন্থ এবং বাউন্স সামলে ধীরে ধীরে ইনিংস গড়ার চেষ্টা করছেন তারা।

মাঝে সাইফের একটি ছক্কা এবং লিটনের কিছু নিয়ন্ত্রিত শটে রান আসতে শুরু করে। তবে কিউই বোলাররা এখনও ম্যাচের নিয়ন্ত্রণ ছাড়েনি। ব্লেয়ার টিকনার ও উইল ও’রুর্কেও চাপ ধরে রাখতে সফল হয়েছেন।

১০ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ ২ উইকেটে ৫১ রান। সাইফ হাসান ১৮ ও লিটন দাস ১৫ রানে অপরাজিত আছেন। হাতে উইকেট থাকায় ম্যাচ এখনও বাংলাদেশের নাগালের মধ্যেই আছে, তবে বড় জুটি গড়া এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ।

এর আগে নিউজিল্যান্ডের ইনিংসে হেনরি নিকোলসের ৬৮ ও ডিন ফক্সক্রফটের ৫৯ রানের ইনিংসে ভর করে নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেটে ২৪৭ রান তোলে সফরকারীরা। বাংলাদেশের হয়ে শরিফুল ইসলাম, রিশাদ হোসেন ও তাসকিন আহমেদ দুটি করে উইকেট নেন, আর মেহেদী হাসান মিরাজ নেন একটি উইকেট।