logo

সাফ জেতা ফুটবলারদের প্রশংসায় ভাসালেন মুশফিক-তামিমরা

সাফ জেতা ফুটবলারদের প্রশংসায় ভাসালেন মুশফিক-তামিমরা

মাঠে ক্রিকেটাররা ব্যস্ত সময় পার করলেও ভুলেননি বাংলাদেশ ও ভারতের মধ্যকার অনূর্ধ্ব-২০ সাফ চ্যাম্পিয়নশিপ ফাইনালের খোঁজ রাখতে। দ্বিতীয়বারের মতো ট্রফি জেতায় ফুটবলাদের অভিনন্দনে সিক্ত করেছেন ক্রিকেটাররা। টাইব্রেকারে ভারতকে হারিয়ে শিরোপা জয়ের উল্লাসে মাতে রোনান সুলিভানরা।

তারকা ক্রিকেটার মুশফিক অভিনন্দন জানান বাংলাদেশের পুরো দলকে। পিএসএলে থাকা তানজিদ তামিমও খুশি যুবাদের পারফরম্যান্সে।  সাফ জেতায় পুরো দলকে অভিনন্দন জানান লেগ স্পিনার রিশাদ হোসেন।  পেসার শরীফুল লেখেন, এটি শুধু জয় নয় বরং বাংলাদেশ ফুটবলের সামনে কারা আসছে তার দারুণ এক ঝলক। বাংলাদেশকে গর্বিত করার জন্য যুবাদের ধন্যবাদ জানান লিটন দাসও।  

এর আগে, নির্ধারিত সময়ের খেলা গোলশূন্য থাকার পর টাইব্রেকারে ভারতকে পরাজিত করে টানা দ্বিতীয়বারের মতো সাফ অনূর্ধ্ব-২০ ফুটবল চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতে বাংলাদেশ। 

শেষ পর্যন্ত ম্যাচটা যেন ঠিক এমনই হওয়ার কথা ছিল। ৯০ মিনিটে কেউ কাউকে ভাঙতে পারল না, সব হিসাব গিয়ে থামল টাইব্রেকারের স্নায়ুচাপে। আর সেই জায়গাতেই নিজেকে সবচেয়ে ঠান্ডা মাথার দল হিসেবে প্রমাণ করে বাংলাদেশ। ভারতকে ৪-৩ গোলে হারিয়ে ট্রফি জিতে নেয়।