logo

চট্টগ্রামে ঝড়ো শুরু নিউজিল্যান্ডের

চট্টগ্রামে ঝড়ো শুরু নিউজিল্যান্ডের

চট্টগ্রামে প্রথম টি-টোয়েন্টিতে টসে হেরে আগে ব্যাট করতে নেমে দারুণ সূচনা করেছে নিউজিল্যান্ড। ৯ ওভার ৪ বল শেষে কিউইদের সংগ্রহ ২ উইকেটে ৯৯ রান, রানরেট প্রায় ১০।

কাটেনে ক্লার্ক ও ডেন ক্লিভারের জুটিতে দ্রুত রান তুলছে সফরকারীরা। ক্লার্ক ৪৫ রান করে অপরাজিত থাকলেও ক্লিভার ঝড়ো ৫১ রান করে বিদায় নিয়েছেন রিশাদের বলে। পাওয়ারপ্লের পরও আক্রমণাত্মক ব্যাটিং অব্যাহত রেখেছিলেন দুই কিউই ব্যাটার, স্পিনারদের বিপক্ষেও স্বচ্ছন্দে রান তুলেছেন তারা।

বাংলাদেশের প্রথম সাফল্য আসে রানআউটে, যেখানে টিম রবিনসন শূন্য রানে ফিরে যান। এরপর দ্রুত গতিতে রান তুলতে থাকা ক্লিভারকে লেগ বিফোরের ফাঁদে ফেলেন রিশাদ হোসেন।

পিচ রিপোর্ট অনুযায়ী ব্যাটিং সহায়ক উইকেটের ইঙ্গিত মিলেছিল, আর সেটারই পূর্ণ সুবিধা নিচ্ছে নিউজিল্যান্ড। এভাবে রান তুলতে থাকলে বড় সংগ্রহ গড়ার পথেই আছে কিউইরা।