logo

অস্ট্রেলিয়া টি-টোয়েন্টি ও জিম্বাবুয়ে টেস্টের দল ঘোষণা করল বাংলাদেশ

অস্ট্রেলিয়া টি-টোয়েন্টি ও জিম্বাবুয়ে টেস্টের দল ঘোষণা করল বাংলাদেশ
বাংলাদেশ ক্রিকেট দল। ছবি: সংগৃহীত

অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ এবং জিম্বাবুয়ের বিপক্ষে একমাত্র টেস্টের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। চট্টগ্রামে অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে বাংলাদেশকে নেতৃত্ব দেবেন লিটন কুমার দাস। অন্যদিকে হারারেতে জিম্বাবুয়ের বিপক্ষে একমাত্র টেস্টে অধিনায়ক থাকছেন নাজমুল হোসেন শান্ত।

বৃহস্পতিবার সংবাদ বিজ্ঞপ্তিতে দুই সিরিজের দল ঘোষণা করে বিসিবি। অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের তিনটি ম্যাচ হবে ১৭, ১৯ ও ২১ জুন। সিরিজের সব ম্যাচই হবে চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে।

টি-টোয়েন্টি দলে লিটনের সহ-অধিনায়ক করা হয়েছে তাওহিদ হৃদয়কে। দলে আছেন পারভেজ হোসেন ইমন, তানজিদ হাসান, মোহাম্মদ সাইফ হাসান, শামীম হোসেন, নুরুল হাসান সোহান, শেখ মেহেদী হাসান, নাসুম আহমেদ, রিশাদ হোসেন, শরিফুল ইসলাম, মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, নাহিদ রানা ও আবদুল গাফফার সাকলাইন।

অন্যদিকে ২৮ জুন হারারে স্পোর্টস ক্লাবে শুরু হবে জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশের একমাত্র টেস্ট। এই টেস্টের দলে শান্তর সঙ্গে আছেন শাদমান ইসলাম, মাহমুদুল হাসান জয়, তানজিদ হাসান, মুমিনুল হক, মুশফিকুর রহিম, লিটন কুমার দাস, তাইজুল ইসলাম, নাঈম হাসান, খালেদ আহমেদ, এবাদত হোসেন, হাসান মাহমুদ, তাওহিদ হৃদয়, অমিত হাসান ও রবিউল হক।

অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের টি-টোয়েন্টি দল

লিটন কুমার দাস অধিনায়ক, পারভেজ হোসেন ইমন, তানজিদ হাসান, মোহাম্মদ সাইফ হাসান, শামীম হোসেন, তাওহিদ হৃদয় সহ-অধিনায়ক, কাজী নুরুল হাসান সোহান, শেখ মেহেদী হাসান, নাসুম আহমেদ, রিশাদ হোসেন, শরিফুল ইসলাম, মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, নাহিদ রানা, আবদুল গাফফার সাকলাইন।

জিম্বাবুয়ের বিপক্ষে একমাত্র টেস্টের বাংলাদেশ দল

নাজমুল হোসেন শান্ত অধিনায়ক, শাদমান ইসলাম, মাহমুদুল হাসান জয়, তানজিদ হাসান, মুমিনুল হক, মুশফিকুর রহিম, লিটন কুমার দাস, তাইজুল ইসলাম, নাঈম হাসান, সৈয়দ খালেদ আহমেদ, এবাদত হোসেন চৌধুরী, হাসান মাহমুদ, তাওহিদ হৃদয়, অমিতে হাসান, রবিউল হক।