ছয় ফ্র্যাঞ্চাইজির কোচিং প্যানেল চূড়ান্ত
-f29216-720x405.webp)
বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটের নতুন টুর্নামেন্ট ‘ডি থ্রি ট্রফি’র ছয় ফ্র্যাঞ্চাইজির কোচিং প্যানেল চূড়ান্ত হয়েছে। মঙ্গলবারের ম্যানেজমেন্ট ড্রাফটে প্রতিটি দল একজন প্রধান কোচ ও দুইজন করে সহকারী কোচ বেছে নিয়েছে।
প্রধান কোচ বাছাইয়ের প্রথম সুযোগ পায় ব্লু স্টার। তারা দায়িত্ব দিয়েছে সোহেল ইসলামকে। তাঁর সহকারী হিসেবে থাকবেন সালাউদ্দিন আহমেদ উজ্জ্বল ও আশিক মজুমদার।
একমি গ্রুপ প্রধান কোচ করেছে রাজিন সালেহকে। তাঁর সঙ্গে কাজ করবেন তারেক আজিজ খান ও ফয়সাল হোসেন ডিকেন্স।
সিটিজেন ব্যাংকের প্রধান কোচ হয়েছেন মিজানুর রহমান বাবুল। সহকারী কোচ হিসেবে দলে আছেন নাজমুল হোসেন ও মোহাম্মদ সেলিম।
ফরচুনের দায়িত্ব পেয়েছেন মোহাম্মদ সালাউদ্দিন। তাঁর সহকারী হিসেবে থাকবেন মোহাম্মদ আশরাফুল ও আব্দুল কাইয়ুম জুয়েল।
সেভেন রিংস সিমেন্ট প্রধান কোচ হিসেবে নিয়েছে তালহা জুবায়েরকে। তাঁর সহকারী হান্নান সরকার ও হুমায়ুন কবির শাহিন।
ওয়ালটনের প্রধান কোচ হয়েছেন আব্দুর রাজ্জাক। তাঁর সঙ্গে থাকবেন তুষার ইমরান ও ডলার মাহমুদ।
এর আগে রোববার চূড়ান্ত হয়েছিল ছয় ফ্র্যাঞ্চাইজির আইকন ক্রিকেটার। সেভেন রিংসের আইকন মুশফিকুর রহিম, ওয়ালটনের মেহেদী হাসান মিরাজ, ফরচুনের তাওহীদ হৃদয়, একমির মোসাদ্দেক হোসেন সৈকত, ব্লু স্টারের নুরুল হাসান সোহান এবং সিটিজেন ব্যাংকের আইকন মোহাম্মদ নাঈম শেখ।
ডি থ্রি ট্রফিতে প্রথম শ্রেণি, ওয়ানডে ও টি-টোয়েন্টি তিন সংস্করণেই একই ফ্র্যাঞ্চাইজি অংশ নেবে। একই স্কোয়াড ও কোচিং কাঠামোকে তিন সংস্করণে ব্যবহার করার পরিকল্পনা নিয়েই নতুন প্রতিযোগিতাটি সাজাচ্ছে বিসিবি।
একনজরে প্রধান কোচ
- ব্লু স্টার: সোহেল ইসলাম
- একমি: রাজিন সালেহ
- সিটিজেন: মিজানুর রহমান বাবুল
- ফরচুন: মোহাম্মদ সালাউদ্দিন
- সেভেন রিংস: তালহা জুবায়ের
- ওয়ালটন: আব্দুর রাজ্জাক
একনজরে সহকারী কোচ
- ব্লু স্টার: সালাউদ্দিন আহমেদ উজ্জ্বল, আশিক মজুমদার
- ওয়ালটন: তুষার ইমরান, ডলার মাহমুদ
- সিটিজেন ব্যাংক: নাজমুল হোসেন, মোহাম্মদ সেলিম
- একমি: তারেক আজিজ খান, ফয়সাল হোসেন ডিকেন্স
- ফরচুন: মোহাম্মদ আশরাফুল, আব্দুল কাইয়ুম জুয়েল
- সেভেন রিংস: হান্নান সরকার, হুমায়ুন কবির শাহিন
