logo

রদ্রিগেজ-দিয়াজকে নিয়ে কলম্বিয়ার বিশ্বকাপ দল ঘোষণা

রদ্রিগেজ-দিয়াজকে নিয়ে কলম্বিয়ার বিশ্বকাপ দল ঘোষণা
হামেস রদ্রিগেজ ও লুইস দিয়াজ। ছবি: সংগৃহীত

কাতার বিশ্বকাপে থাকার হতাশা পেছনে ফেলে আবার ফুটবলের সবচেয়ে বড় মঞ্চে ফিরছে কলম্বিয়া। আগামী মাসে যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় হতে যাওয়া বিশ্বকাপের জন্য সোমবার দল ঘোষণা করেছেন কোচ নেস্তর লরেঞ্জো। দলে সবচেয়ে বড় দুই নাম অধিনায়ক হামেস রদ্রিগেজ ও বায়ার্ন মিউনিখ উইঙ্গার লুইস দিয়াজ।

২০১৪ ব্রাজিল বিশ্বকাপে গোল্ডেন বুট জেতা রদ্রিগেজ এবারও কলম্বিয়ার অভিজ্ঞতার বড় ভরসা। তার সঙ্গে আছেন ক্রিস্টাল প্যালেসের দুই খেলোয়াড় দানিয়েল মুনোজ ও জেফারসন লেরমা। দক্ষিণ আমেরিকান বাছাইপর্বে শক্তিশালী পারফরম্যান্স দেখিয়েই বিশ্বকাপে জায়গা নিশ্চিত করেছে লরেঞ্জোর দল।

এবার সপ্তমবারের মতো বিশ্বকাপের মূল পর্বে খেলবে কলম্বিয়া। তাদের সেরা সাফল্য ২০১৪ বিশ্বকাপে কোয়ার্টার ফাইনালে ওঠা। এবার সেই সাফল্য ছাড়িয়ে যাওয়ার লক্ষ্য নিয়েই প্রস্তুতি শুরু করবে দলটি।

বিশ্বকাপের আগে বোগোটায় প্রস্তুতি ক্যাম্প করবে কলম্বিয়া। এরপর ১ জুন কোস্টারিকা ও ৭ জুন জর্ডানের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ খেলবে তারা। ১৭ জুন উজবেকিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে কলম্বিয়ার গ্রুপ পর্ব। ‘কে’ গ্রুপে তাদের অন্য দুই প্রতিপক্ষ ডিআর কঙ্গো ও পর্তুগাল।

কলম্বিয়ার বিশ্বকাপ দল

গোলরক্ষক:

কামিলো ভার্গাস, আলভারো মন্তেরো, ডেভিড ওসপিনা।

ডিফেন্ডার:

দাভিনসন সানচেজ, জন লুকুমি, ইয়েরি মিনা, উইলার দিত্তা, দানিয়েল মুনোজ, সান্তিয়াগো আরিয়াস, ইয়োহান মোহিকা, দেইভার মাচাদো।

মিডফিল্ডার:

রিচার্ড রিওস, জেফারসন লেরমা, কেভিন কাস্তানো, হুয়ান কামিলো পোর্তিয়া, গুস্তাভো পুয়ের্তা, জন আরিয়াস, হোর্হে কারাসকাল, হুয়ান ফের্নান্দো কুইন্তেরো, হামেস রদ্রিগেজ, জামিন্তন কাম্পাজ।

ফরোয়ার্ড:

হুয়ান কামিলো হার্নান্দেজ, লুইস দিয়াজ, লুইস সুয়ারেজ, কার্লোস আন্দ্রেস গোমেজ, জন কর্দোবা।