ফ্রান্স-স্পেন সেমিফাইনালের আগে কেন এক মিনিট নীরবতা

এশিয়া পোস্ট স্পোর্টস
ফ্রান্স-স্পেন সেমিফাইনালের আগে কেন এক মিনিট নীরবতা
ছবি: রয়টার্স

বিশ্বকাপের সেমিফাইনালে ফ্রান্স ও স্পেনের লড়াই শুরুর আগে পালন করা হয় এক মিনিটের নীরবতা। যুক্তরাষ্ট্রের ডালাস স্টেডিয়ামে ফুটবলার, ম্যাচ কর্মকর্তা ও দর্শকেরা নীরব থেকে স্মরণ করেন ২০১৬ সালের নিস সন্ত্রাসী হামলায় নিহতদের।

ম্যাচটি স্থানীয় সময় ১৪ জুলাই অনুষ্ঠিত হওয়ায় দিনটির তাৎপর্য ছিল আরও গভীর। ঠিক ১০ বছর আগে, ২০১৬ সালের ১৪ জুলাই ফ্রান্সের নিস শহরে দেশটির জাতীয় দিবস উদ্‌যাপনের সময় ভয়াবহ ওই হামলা হয়েছিল।

নিসের বিখ্যাত প্রোমেনাদ দেজ অ্যাংলেতে আতশবাজি দেখতে জড়ো হওয়া মানুষের ওপর ইচ্ছাকৃতভাবে একটি ভারী ট্রাক তুলে দেওয়া হয়। প্রায় দুই কিলোমিটার পথ ধরে মানুষের ভিড়ের মধ্যে চালানো সেই ট্রাকের আঘাতে ৮৬ জন প্রাণ হারান। আহত হন চার শতাধিক মানুষ। নিহতদের মধ্যে শিশুও ছিল।

হামলাটির দশম বার্ষিকী উপলক্ষে এবার ফ্রান্সজুড়ে বিভিন্ন স্মরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিশ্বকাপ সেমিফাইনালের আগে নীরবতা পালনও ছিল সেই স্মরণ আয়োজনের অংশ। ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ আগেই জানিয়েছিলেন, নিস হামলার নিহতদের প্রতি শ্রদ্ধা জানিয়ে ফ্রান্স-স্পেন ম্যাচের আগে এক মিনিট নীরবতা পালন করা হবে।

ফলে বিশ্বকাপের ফাইনালে ওঠার উত্তেজনাপূর্ণ লড়াই শুরুর আগে ডালাস স্টেডিয়ামে নেমে এসেছিল কিছুক্ষণের গভীর স্তব্ধতা