যুক্তরাষ্ট্রকে বিদায় করে লুকাকুদের ‘ট্রাম্প ডান্স’ ভাইরাল

ফোলারিন বালোগান বিতর্কের পর মাঠেই জবাব দিল বেলজিয়াম। বিশ্বকাপের শেষ ষোলোতে সহ-আয়োজক যুক্তরাষ্ট্রকে ৪-১ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উঠেছে রোমেলু লুকাকুরা। ম্যাচের পর আলোচনায় শুধু বড় জয় নয়, বেলজিয়াম খেলোয়াড়দের উদ্যাপনও।
বেলজিয়ামের চতুর্থ গোলের পর লুকাকু ও তার সতীর্থদের যে নাচ দেখা যায়, সেটিকে সামাজিক মাধ্যমে অনেকেই ‘ডোনাল্ড ট্রাম্প ডান্স’ বলছেন। ভিডিওটি দ্রুত ছড়িয়ে পড়ে। বালোগানের নিষেধাজ্ঞা স্থগিতের ঘটনায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর সঙ্গে কথা বলার বিষয়টি ম্যাচের আগেই বড় বিতর্ক তৈরি করেছিল। সেই প্রেক্ষাপটে উদ্যাপনটি আরও আলোচনায় আসে।
বসনিয়া ও হার্জেগোভিনার বিপক্ষে শেষ ৩২-এর ম্যাচে লাল কার্ড দেখেছিলেন বালোগান। নিয়ম অনুযায়ী তার বেলজিয়ামের বিপক্ষে খেলার কথা ছিল না। তবে ফিফা তার স্বয়ংক্রিয় এক ম্যাচ নিষেধাজ্ঞা এক বছরের পরীক্ষামূলক সময়ের জন্য স্থগিত করে। ফলে বেলজিয়ামের বিপক্ষে একাদশে ছিলেন যুক্তরাষ্ট্রের এই ফরোয়ার্ড।
কিন্তু মাঠে বালোগান বড় প্রভাব ফেলতে পারেননি। বরং তাকে খেলতে দেওয়ার সিদ্ধান্ত বেলজিয়ামের খেলোয়াড়দের আরও তাতিয়ে দিয়েছিল বলেই ম্যাচ শেষে ইঙ্গিত দেন ইউরি টিয়েলেমানস। বেলজিয়াম অধিনায়ক জানান, খবরটি শোনার পর তারা নিজেদের মধ্যে বৈঠক করেছিলেন। বার্তাটা ছিল পরিষ্কার, কথা বলতে হবে মাঠেই। শেষ পর্যন্ত বেলজিয়াম সেটাই করেছে।
ম্যাচের শুরু থেকেই যুক্তরাষ্ট্রকে চাপে রাখে বেলজিয়াম। নবম মিনিটে চার্লস দে কেতেলায়েরের গোলে এগিয়ে যায় তারা। ৩১ মিনিটে মালিক টিলম্যানের ফ্রি-কিক থেকে সমতায় ফেরে যুক্তরাষ্ট্র। কিন্তু সেই স্বস্তি বেশিক্ষণ টেকেনি। দ্রুতই দ্বিতীয় গোল করে আবার বেলজিয়ামকে এগিয়ে দেন দে কেতেলায়ের।
Lukaku é sujeito homem pra caralho.
— Ceo Da Acarajé (@AcarajeCeo) July 7, 2026
Fez o Quarto Gol da goleada em cima dos Estados Unidos, na casa dos caras.
E a comemoração foi como?
imitando a dancinha do verme do Trump, que interviu na copa pra favorecer os Estados Unidos.
Foda Kkkkkkkkkkkkkk pic.twitter.com/n6a7r1mBIQ
The only man who can save USA against Belgium pic.twitter.com/y0gwPQftT6
— Troll Football (@TrollFootball) July 7, 2026
দ্বিতীয়ার্ধে যুক্তরাষ্ট্র চেষ্টা করেছিল ম্যাচে ফিরতে। কিন্তু গোলরক্ষক ম্যাট ফ্রিসের ভুলে হান্স ভানাকেন গোল করলে ব্যবধান ৩-১ হয়ে যায়। শেষ দিকে লুকাকুর গোল যুক্তরাষ্ট্রের বিদায় নিশ্চিত করে। সেই গোলের পরই আসে আলোচিত উদ্যাপন, যা মুহূর্তের মধ্যে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে।
President Trump takes the podium at Lumen Field after the USA’s loss to Belgium:
— Sovey (@SoveyX) July 7, 2026
• does the loss even count?
• is Belgium just a Walmart parking lot with waffles?
• are the people who call it “football” all somehow French?
• is soccer… fired? pic.twitter.com/GTsqWRmQ0s
🚨 BREAKING: Trump imposing 10x tariffs on Belgium for doing the Trump Dance to mock Team USA, on U.S. soil. pic.twitter.com/dCzAHghg0q
— Christian Ziegler 🇺🇸 (@ChrisMZiegler) July 7, 2026
ম্যাচের পর বেলজিয়ামের সরকারি সামাজিক যোগাযোগমাধ্যমেও খোঁচা ছিল স্পষ্ট। তারা লিখেছে, ‘এবার এটা পাল্টাও।’ বালোগানের নিষেধাজ্ঞা স্থগিতের সিদ্ধান্তের দিকে ইঙ্গিত করেই বার্তাটি দেওয়া হয়েছে বলে মনে করছেন অনেকে।
যুক্তরাষ্ট্র কোচ মরিসিও পচেত্তিনো অবশ্য বালোগান বিতর্ককে অজুহাত বানাননি। তার মতে, দল যথেষ্ট ভালো খেলেনি। বেলজিয়ামের মতো শক্তিশালী দলের বিপক্ষে এমন পারফরম্যান্সে জেতা সম্ভব নয়। বালোগান একটি ফ্রি-কিক আদায় করলেও পুরো ম্যাচে তার প্রভাব সীমিত ছিল।
এই হারের মধ্য দিয়ে ২০২৬ বিশ্বকাপ থেকে বিদায় নিল তিন সহ-আয়োজক দেশই। কানাডা ও মেক্সিকোর পর যুক্তরাষ্ট্রও থামল শেষ ষোলোতে। অন্যদিকে বেলজিয়াম পৌঁছে গেল শেষ আটে, যেখানে তাদের প্রতিপক্ষ স্পেন।





