মিশরের বিপক্ষে যে একাদশ নিয়ে নামছে মেসিরা

এশিয়া পোস্ট স্পোর্টস
মিশরের বিপক্ষে যে একাদশ নিয়ে নামছে মেসিরা
আর্জেন্টিনা ফুটবল দল। ছবি: সংগৃহীত

মিশরের বিপক্ষে বিশ্বকাপের শেষ ষোলোর ম্যাচে একাদশে তিন পরিবর্তন এনেছেন আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি। সবচেয়ে নজরকাড়া পরিবর্তন আক্রমণভাগে। লাউতারো মার্তিনেজকে বেঞ্চে রেখে লিওনেল মেসির পাশে শুরু থেকে খেলছেন হুলিয়ান আলভারেজ।

মঙ্গলবার আটলান্টায় ম্যাচের আগে ঘোষিত একাদশে ফিরেছেন নিকোলাস তাগলিয়াফিকো ও লিয়ান্দ্রো পারেদেসও। ফাকুন্দো মেদিনার জায়গায় শুরু করছেন তাগলিয়াফিকো। আর থিয়াগো আলমাদার বদলে মাঝমাঠে নামছেন পারেদেস।

আগের রাউন্ডে কেপ ভার্দের বিপক্ষে বেশ কঠিন পরীক্ষা দিতে হয়েছিল আর্জেন্টিনাকে। অতিরিক্ত সময় পর্যন্ত গড়ানো ম্যাচে ৩-২ গোলে জিতে শেষ ষোলোয় ওঠে বর্তমান চ্যাম্পিয়নরা। অন্যদিকে অস্ট্রেলিয়ার সঙ্গে ১-১ ড্রয়ের পর টাইব্রেকারে ৪-২ ব্যবধানে জিতে এই ধাপে এসেছে মিসর।

মিশর কোচ হোসাম হাসানও একাদশে দুই পরিবর্তন এনেছেন। ওমর মারমুশ ও হামদি ফাথির বদলে শুরু করছেন ফরোয়ার্ড হাইসেম হাসান ও মিডফিল্ডার মোহানাদ লাশিন।

এই ম্যাচের জয়ী দল কোয়ার্টার ফাইনালে খেলবে সুইজারল্যান্ড ও কলম্বিয়ার ম্যাচের জয়ীর বিপক্ষে।

আর্জেন্টিনা একাদশ

এমিলিয়ানো মার্তিনেজ, নাহুয়েল মোলিনা, ক্রিস্টিয়ান রোমেরো, লিসান্দ্রো মার্তিনেজ, নিকোলাস তাগলিয়াফিকো, এনজো ফার্নান্দেজ, রদ্রিগো দি পল, লিয়ান্দ্রো পারেদেস, আলেক্সিস ম্যাক অ্যালিস্টার, লিওনেল মেসি, হুলিয়ান আলভারেজ।

মিশর একাদশ

মোস্তফা শৌবির, মোহামেদ হানি, ইয়াসের ইব্রাহিম, রামি রাবিয়া, করিম হাফেজ; মোহানাদ লাশিন, ইমাম আশুর, মারওয়ান আতিয়া, মোস্তফা জিকো, মোহামেদ সালাহ, হাইসেম হাসান।