logo
Advertisement

হলান্ড-ওডেগার্ডকে নিয়ে নরওয়ের বিশ্বকাপ দল ঘোষণা

এশিয়া পোস্ট স্পোর্টস
হলান্ড-ওডেগার্ডকে নিয়ে নরওয়ের বিশ্বকাপ দল ঘোষণা
আর্লিং হলান্ড ও মার্টিন ওডেগার্ড। ছবি: সংগৃহীত

২৮ বছরের অপেক্ষা শেষে আবার বিশ্বকাপের মঞ্চে ফিরছে নরওয়ে। ১৯৯৮ সালের পর প্রথমবার বিশ্বকাপে ওঠা দলটির ২৬ সদস্যের স্কোয়াডে প্রত্যাশামতোই আছেন দুই সবচেয়ে বড় তারকা আর্লিং হলান্ড ও মার্টিন ওডেগার্ড। আর্সেনাল অধিনায়ক ওডেগার্ডকেই দেওয়া হয়েছে নরওয়ের নেতৃত্ব।

Advertisement

স্ক্যান্ডিনেভিয়ান দেশটির বিশ্বকাপ দল ঘোষণার ধরনটিও ছিল আলাদা। সামাজিক যোগাযোগমাধ্যমে আগে ধারণ করা ভিডিওতে নরওয়ের রাজা নিজেই ঘোষণা করেন স্কোয়াড। সেই ঘোষণার পরই আনুষ্ঠানিকভাবে জানা যায়, হলান্ড-ওডেগার্ডদের নিয়ে বিশ্বকাপে যাচ্ছে নরওয়ে।

দলে জায়গা পেয়েছেন ম্যানচেস্টার সিটির গোলমেশিন হলান্ড, আর্সেনালের প্রিমিয়ার লিগজয়ী অধিনায়ক ওডেগার্ড, ফুলহামের অস্কার বব এবং ক্রিস্টাল প্যালেসের ফরোয়ার্ড ইয়র্গেন স্ট্রান্ড লারসেন। আক্রমণভাগে আছেন আতলেতিকো মাদ্রিদের আলেক্সান্ডার সরলথও।

স্কোয়াডে সবচেয়ে আলোচিত নামগুলোর একটি স্যান্ডার টাংভিক। হামবুর্গের ২৩ বছর বয়সী এই গোলকিপার এখনও জাতীয় দলের হয়ে অভিষেক করেননি। তবে এসকে ব্রানের মাথিয়াস ডিনগেলান্ডের চোটের পর তাকে দলে নেওয়া হয়েছে। সাবেক রাশিয়া অনূর্ধ্ব-২১ গোলকিপার নিকিতা হাইকিনের নাগরিকত্ব বদলের আবেদন অনুমোদন না পাওয়ায় টাংভিকের পথ আরও পরিষ্কার হয়।

নরওয়ে তাদের বিশ্বকাপ অভিযান শুরু করবে ১৬ জুন, বোস্টনে ইরাকের বিপক্ষে। এরপর গ্রুপ পর্বে তাদের প্রতিপক্ষ সেনেগাল ও ফ্রান্স। ৪৮ দলের নতুন ফরম্যাটের বিশ্বকাপ ১১ জুন থেকে ১৯ জুলাই পর্যন্ত যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে অনুষ্ঠিত হবে।

নরওয়ের বিশ্বকাপ স্কোয়াড

গোলকিপার:

অরিয়ান হাসকিয়োল্ড নাইল্যান্ড, এগিল সেলভিক, স্যান্ডার টাংভিক।

ডিফেন্ডার:

ইউলিয়ান রিয়ারসন, মার্কুস হলমগ্রেন পেদারসেন, ডেভিড মোলার উলফে, ফ্রেডরিক বিয়োরকান, ক্রিস্টোফার আয়েয়ার, তোরবিয়র্ন হেগেম, লিও স্কিরি অস্তিগার্ড, সন্ড্রে লাঙ্গাস, হেনরিক ফালচেনের।

মিডফিল্ডার:

মার্টিন ওডেগার্ড, স্যান্ডার বের্গে, ফ্রেডরিক আউরসনেস, প্যাট্রিক বের্গ, ক্রিস্টিয়ান থর্সভেড্ট, মর্টেন থর্সবি, থেলো আসগার্ড।

ফরোয়ার্ড:

আর্লিং হলান্ড, আলেক্সান্ডার সরলথ, ইয়র্গেন স্ট্রান্ড লারসেন, আন্তোনিও নুসা, অস্কার বব, আন্দ্রেয়াস শেলডেরুপ, ইয়েন্স পেটার হাউগে।