ফাইনালে আর্জেন্টিনার পক্ষে ট্রাম্প

বিশ্বকাপ ফাইনালে স্পেনকে হারিয়ে আর্জেন্টিনাই চ্যাম্পিয়ন হবে বলে মনে করছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিউ জার্সির স্টেডিয়ামে ফাইনাল দেখতে এসে নিজের পছন্দের দলের নাম জানিয়েছেন তিনি।
ম্যাচ শুরুর আগে ফক্স স্পোর্টসকে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প জানান, সেমিফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে লিওনেল মেসির খেলা তাকে বিশেষভাবে মুগ্ধ করেছে। সেই ম্যাচের যোগ করা সময়ে মেসির দুর্দান্ত পাস থেকেই লাউতারো মার্তিনেজের জয়সূচক গোলটি এসেছিল।
মেসির সেই নৈপুণ্য দেখার পরই ফাইনালে আর্জেন্টিনাকে এগিয়ে রাখছেন মার্কিন প্রেসিডেন্ট। তবে স্পেনের শক্তি ও টুর্নামেন্টে দলটির পারফরম্যান্সেরও প্রশংসা করেন তিনি।
এর আগে ব্রাজিলের কিংবদন্তি রোনালদো স্পেনকে সম্ভাব্য চ্যাম্পিয়ন হিসেবে বেছে নিয়েছিলেন। তার মতে, ম্যাচটি সহজভাবেই জিততে পারে লুইস দে লা ফুয়েন্তের দল। ফলে ফাইনালের আগে দুই আলোচিত ব্যক্তিত্বের পছন্দ চলে গেছে দুই দলের দিকে।
ট্রাম্পের উপস্থিতি ঘিরে স্টেডিয়াম ও আশপাশে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তাব্যবস্থা। মার্কিন গোয়েন্দা সংস্থার তল্লাশির কারণে দর্শকদের প্রবেশেও দীর্ঘ সময় লেগেছে। মাঠের অনুষ্ঠান শেষ হতে দেরি হওয়ায় নির্ধারিত সময়ের ছয় মিনিট পর শুরু হয় আর্জেন্টিনা ও স্পেনের শিরোপার লড়াই
.png)






