আর্জেন্টিনার শেষ ম্যাচ কি আজকেই? পূর্বাভাসে পিছিয়ে মেসি

এক মাসের বেশি সময়ের লড়াই, ১০০টির বেশি ম্যাচ আর নানা নাটকীয়তার পর ২০২৬ বিশ্বকাপ এখন শেষ পর্যায়ে। শিরোপার লড়াইয়ে স্পেনের বিরুদ্ধে আর্জেন্টিনা না ইংল্যান্ড কে টিকে থাকবে জানা যাবে আজ রাতে। তবে মাঠের লড়াইয়ের আগে পূর্বাভাস ও বেটিং বাজারের হিসাবে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে কিছুটা পিছিয়ে রাখা হচ্ছে।
৪৮ দলের এবারের বিশ্বকাপে হয়েছে ১০৪টি ম্যাচ। বড় দলগুলোর বিদায়, অপ্রত্যাশিত ফল আর চমক পেরিয়ে শেষ পর্যন্ত বিশ্বের শীর্ষ চার দলই জায়গা করে নিয়েছে সেমিফাইনালে। ফিফা র্যাঙ্কিং চালুর পর এই প্রথম বিশ্বের এক থেকে চার নম্বর দলের সবাই একই বিশ্বকাপের শেষ চারে উঠেছে।
পূর্বাভাসের বাজার কালশির হিসাব অনুযায়ী, সেমিফাইনালে লড়াইটা আরও কাছাকাছি। তবে এখানেও সামান্য এগিয়ে ইংল্যান্ড। ফাইনালে ওঠার ক্ষেত্রে ইংল্যান্ডের সম্ভাবনা ধরা হয়েছে ৫৪ শতাংশ, আর আর্জেন্টিনার ৪৬ শতাংশ। পলিমার্কেটের পূর্বাভাসেও একই ধরনের চিত্র দেখা যাচ্ছে।
সবচেয়ে বিস্ময়কর অবস্থানে রয়েছে আর্জেন্টিনা। বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন হওয়া এবং দলে লিওনেল মেসির মতো তারকা থাকার পরও শিরোপা ধরে রাখার সম্ভাবনায় চার দলের মধ্যে সবচেয়ে কম সমর্থন পাচ্ছে তারা। মাত্র ১৮ শতাংশ পূর্বাভাসে আর্জেন্টিনাকে সম্ভাব্য চ্যাম্পিয়ন হিসেবে দেখা হচ্ছে।
পলিমার্কেটের হিসাবে সবচেয়ে সম্ভাব্য ফাইনাল হিসেবে দেখা হচ্ছে ফ্রান্স-ইংল্যান্ড লড়াইকে। ফ্রান্স বাদ পড়ায় স্বাভাবিকভাবে স্পেন-ইংল্যান্ড বা স্পেন-আর্জেন্টিনা ফাইনাল খেলবে।
শিরোপার পাশাপাশি গোল্ডেন বুটের লড়াইও জমে উঠেছে। সর্বোচ্চ গোলদাতার তালিকায় যৌথভাবে শীর্ষে রয়েছেন লিওনেল মেসি ও কিলিয়ান এমবাপ্পে। দুজনেরই ৮টি করে গোল রয়েছে।
ইংল্যান্ড অধিনায়ক হ্যারি কেইন ৬ গোল নিয়ে এখনও লড়াইয়ে আছেন। তবে বেটিং বাজারের হিসাবে গোল্ডেন বুট জয়ের দৌড়ে এগিয়ে আছেন এমবাপ্পে।
পলিমার্কেটে এমবাপ্পের পক্ষে মত দিয়েছেন ৫৬ শতাংশ মানুষ, আর কালশিতে এই সংখ্যা ৬১ শতাংশ। অন্যদিকে মেসি পেয়েছেন যথাক্রমে ৩৪ ও ৩১ শতাংশ সমর্থন।





