সরাসরি

ফ্রান্সকে বিদায় করে বিশ্বকাপের ফাইনালে স্পেন

বিশ্বকাপের ফাইনালের প্রথম টিকিট নিজেদের করে নিল ইউরো চ্যাম্পিয়ন স্পেন। ২-০ গোলে ফ্রান্সকে হারিয়ে নিজেদের ইতিহাসের দ্বিতীয় বিশ্বকাপ ফাইনালে লা রোহা। এশিয়া পোস্টের লাইভ আপডেটের সাথে থাকার জন্য ধন্যবাদ।

এশিয়া পোস্ট স্পোর্টস
১৫ জুলাই ২০২৬, ০৩: ২৩ এএম
ফুল টাইম: ফ্রান্সকে বিদায় করে বিশ্বকাপের ফাইনালে স্পেন

শেষ বাঁশি বাজতেই নিশ্চিত হলো স্পেনের ফাইনালযাত্রা। ফ্রান্সকে ২-০ গোলে হারিয়ে নিজেদের ইতিহাসে দ্বিতীয়বার বিশ্বকাপের শিরোপা নির্ধারণী ম্যাচে উঠল লুইস দে লা ফুয়েন্তের দল।

২২ মিনিটে পেনাল্টি থেকে মিকেল ওইয়ারসাবাল স্পেনকে এগিয়ে দেন। ৫৮ মিনিটে পেদ্রো পোরোর দারুণ গোলে দ্বিগুণ হয় ব্যবধান। এরপর চেষ্টা করেও ম্যাচে ফিরতে পারেনি কিলিয়ান এমবাপ্পের ফ্রান্স।

রোববারের ফাইনালে আর্জেন্টিনা ও ইংল্যান্ডের মধ্যকার দ্বিতীয় সেমিফাইনালের বিজয়ীর মুখোমুখি হবে স্পেন। এখানেই আজকের লাইভ আপডেট শেষ। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।

Asia Post
সরাসরি আপডেট

asia-post
১৫ জুলাই ২০২৬, ০৩: ২৩ এএম
৯০+৭ মিনিট: শেষ চেষ্টাতেও ব্যর্থ ফ্রান্স

শেষ মুহূর্তে ব্যবধান কমানোর চেষ্টা করেছিলেন উসমান দেম্বেলে। ডান দিক থেকে ভেতরে ঢুকে নেওয়া তার শট ঠেকিয়ে দেন উনাই সিমন। ফিরতি আক্রমণে কিলিয়ান এমবাপ্পের প্রচেষ্টাও চলে যায় লক্ষ্যভ্রষ্ট হয়ে। ফ্রান্সের শেষ আশাটুকুও সেখানেই শেষ।

৯০+৪ মিনিট: অল্পের জন্য তৃতীয় গোল পেল না স্পেন

ফেরান তোরেসের পাস ধরে বাঁ দিক দিয়ে ফ্রান্সের বক্সে ঢুকে পড়েন নিকো উইলিয়ামস। কঠিন কোণ থেকে নেওয়া তার শট জালের পাশের অংশে লাগে। তৃতীয় গোল না পেলেও ম্যাচের নিয়ন্ত্রণ পুরোপুরি স্পেনের হাতে।

১৫ জুলাই ২০২৬, ০২: ৫৬ এএম
৯০ মিনিট: সাত মিনিট যোগ, ফাইনালের দুয়ারে স্পেন

দ্বিতীয়ার্ধে যোগ হয়েছে সাত মিনিট। ৮৮ মিনিটে বক্সের কিনারায় লামিনে ইয়ামালের ফাউলে ফ্রি-কিক পেয়েছিল ফ্রান্স। তবে কিলিয়ান এমবাপ্পের শট চলে যায় অনেক ওপর দিয়ে। পরের মিনিটে থিও এরনান্দেজের সঙ্গে সংঘর্ষে ইয়ামাল পেনাল্টির আবেদন করলেও সাড়া দেননি রেফারি। যোগ করা সময়ে বল দখলে রেখে সময় কাটাচ্ছে স্পেন। ব্যবধান এখনও ২-০।

১৫ জুলাই ২০২৬, ০২: ৪৯ এএম
দুয়ের সুযোগ নষ্ট, স্পেনের আরও চার বদল

৮১ মিনিটে ব্যবধান কমানোর সুবর্ণ সুযোগ নষ্ট করেছেন দেজিরে দুয়ে। উনাই সিমন বক্সের বাইরে থাকলেও শট নিতে দেরি করেন তিনি। ফিরে এসে তার দুর্বল প্রচেষ্টা ঠেকান স্পেন গোলরক্ষক।

এর মধ্যে দুই দফায় চারটি পরিবর্তন এনেছে স্পেন। দানি ওলমো, ফাবিয়ান রুইজ, পেদ্রো পোরো ও আলেক্স বায়েনার বদলে নেমেছেন পেদ্রি, মিকেল মেরিনো, নিকো উইলিয়ামস ও মার্কোস ইয়োরেন্তে। স্পেন এখনও এগিয়ে ২-০ গোলে।

ফ্রান্সের জোড়া বদল, মাঠ ছাড়লেন ওইয়ারসাবাল

ম্যাচে ফিরতে একসঙ্গে দুই পরিবর্তন এনেছেন দিদিয়ের দেশম। ৭২ মিনিটে লুকাস দিনিয়ে ও মাইকেল অলিসেকে তুলে থিও এরনান্দেজ ও রায়ান শেরকিকে নামিয়েছেন ফ্রান্স কোচ। দুই মিনিট পর স্পেনের প্রথম গোলদাতা মিকেল ওইয়ারসাবালের জায়গায় ফেরান তোরেসকে নামান লুইস দে লা ফুয়েন্তে। চলতি বিশ্বকাপে পাঁচ গোল নিয়ে মাঠ ছাড়লেন ওইয়ারসাবাল। স্পেন এগিয়ে ২-০ গোলে।

১৫ জুলাই ২০২৬, ০২: ৩৫ এএম
ইয়ামালের গোল বাতিল, মরিয়া ফ্রান্স

৬১ মিনিটে ডান দিক দিয়ে বক্সে ঢুকে বাঁকানো শটে বল জালে পাঠান লামিন ইয়ামাল। তবে অফসাইডের পতাকায় স্পেনের তৃতীয় গোলটি বাতিল হয়। এরপর আক্রমণের গতি বাড়িয়েছে ফ্রান্স। ৬৪ মিনিটে এমবাপ্পের শক্তিশালী শট কর্নারের বিনিময়ে ঠেকান উনাই সিমন। পরের মিনিটে ছয় গজ দূর থেকে অরেলিয়াঁ চুয়ামেনির প্রচেষ্টা লক্ষ্যভ্রষ্ট হয়। ৬৭ মিনিটে এমবাপ্পের আরেকটি নিচু শট কুকুরেয়ার গায়ে লেগে বাইরে যায়। পানিবিরতিতে স্পেন এগিয়ে ২-০ গোলে।

১৫ জুলাই ২০২৬, ০২: ২১ এএম
পোরোর গোলে ব্যবধান দ্বিগুণ

পেদ্রো পোরোর গোলে ফ্রান্সের বিপক্ষে ব্যবধান দ্বিগুণ করল স্পেন। ডান পায়ের শটে মাইক মেইনানকে পরাস্ত করেন এই রাইটব্যাক। ২২ মিনিটে পেনাল্টি থেকে প্রথম গোলটি করেছিলেন মিকেল ওইয়ারসাবাল। ফাইনালের পথে এখন বড় ব্যবধানে এগিয়ে লা রোহা।

১৫ জুলাই ২০২৬, ০২: ১২ এএম
দ্বিতীয়ার্ধ শুরু, রাবিওর বদলে কোনে

দ্বিতীয়ার্ধের খেলা শুরু করেছে ফ্রান্স। বিরতিতে একটি পরিবর্তন এনেছেন দিদিয়ের দেশম। হলুদ কার্ড দেখা আদ্রিয়েন রাবিওকে তুলে মানু কোনেকে মাঠে নামিয়েছেন তিনি। শুরুতেই ধৈর্য ধরে বলের দখল রেখে আক্রমণ গড়ার চেষ্টা করছে ফ্রান্স। স্পেন এগিয়ে ১-০ গোলে।

১৫ জুলাই ২০২৬, ০২: ০৪ এএম
বিরতি: ফ্রান্স ০-১ স্পেন

মিকেল ওইয়ারসাবালের ২২ মিনিটের পেনাল্টি গোলে এগিয়ে থেকে বিরতিতে গেল স্পেন। লামিন ইয়ামালকে লুকাস দিনিয়ে ফাউল করলে স্পট কিক পায় লা রোহা। দিক ঠিক ধরেও ওইয়ারসাবালের শট ঠেকাতে পারেননি মাইক মেইনান।

পিছিয়ে পড়ার পর এমবাপ্পেকে সামনে রেখে ফেরার চেষ্টা করেছে ফ্রান্স। তবে উনাই সিমনের সাহসী বাধা এবং কুন্দের ক্রসে এমবাপ্পের অল্পের জন্য বল ছুঁতে না পারায় সমতা ফেরেনি। চোটে উইলিয়াম সালিবাকে হারানো ফ্রান্সের সামনে এখন ঘুরে দাঁড়ানোর জন্য বাকি ৪৫ মিনিট

৪৫+২ মিনিট: অল্পের জন্য বল ছুঁতে পারলেন না এমবাপ্পে

ডান দিক থেকে জুল কুন্দের নিচু ও দ্রুতগতির ক্রস স্পেনের ছয় গজের বক্স দিয়ে চলে যায়। কাছের পোস্টে ঝাঁপিয়েও অল্পের জন্য বলে পা লাগাতে পারেননি কিলিয়ান এমবাপ্পে। এর আগে ফাবিয়ান রুইসের পায়ে বিপজ্জনকভাবে আঘাত করেও দ্বিতীয় হলুদ কার্ড থেকে বেঁচে যান আদ্রিয়েন রাবিও। প্রথমার্ধে ছয় মিনিট যোগ করা হয়েছে। স্পেন এগিয়ে ১-০ গোলে।

১৫ জুলাই ২০২৬, ০১: ৪১ এএম
গোলের পর এলোমেলো ফ্রান্স

পিছিয়ে পড়ার পর কিছুটা দিশাহীন দেখাচ্ছে ফ্রান্সকে। ৩৫ মিনিটে উনাই সিমনের লম্বা বল থেকে মাইক মেইনানকে কাটিয়ে যাওয়ার চেষ্টা করেন অ্যালেক্স বায়েনা। তাঁর শট বাইরে যাওয়ার পর অবশ্য অফসাইডের পতাকা ওঠে। পরের মিনিটে বাঁ দিক থেকে ভেতরে ঢুকে বারের ওপর দিয়ে বল মারেন ব্র্যাডলি বারকোলা। ফাঁকায় থাকা লুকাস দিনিয়েকে বল দিলে আরও ভালো সুযোগ তৈরি হতে পারত। ৩৭ মিনিটে পেদ্রো পোরোর দূরপাল্লার শটও লক্ষ্যভ্রষ্ট হয়। স্পেন এগিয়ে ১-০ গোলে।

১৫ জুলাই ২০২৬, ০১: ৩৪ এএম
সালিবার বদলি লাক্রোয়া, কুকুরেয়ার হলুদ কার্ড

খেলা চালিয়ে যেতে না পারায় মাঠ ছাড়লেন ফ্রান্সের উইলিয়াম সালিবা। তার জায়গায় নামলেন ম্যাক্সঁস লাক্রোয়া। নরওয়ের বিপক্ষে গ্রুপ পর্বের জয়ে পুরো ৯০ মিনিট খেলেছিলেন তিনি।

এরপরের মিনিটেই মাইকেল অলিসেকে অপ্রয়োজনীয়ভাবে ফাউল করে হলুদ কার্ড দেখলেন মার্ক কুকুরেয়া। ম্যাচে স্পেনের প্রথম খেলোয়াড় হিসেবে সতর্ক হলেন এই বাঁ প্রান্তের রক্ষক।

১৫ জুলাই ২০২৬, ০১: ৩০ এএম
ওইয়ারসাবালের পেনাল্টিতে এগিয়ে স্পেন

বল বিপদমুক্ত করতে গিয়ে লামিন ইয়ামালের গায়ে উঁচু বুট লাগান লুকাস দিনিয়ে। সঙ্গে সঙ্গে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। এমবাপ্পে ইয়ামালের হাতে বল লাগার দাবি জানালেও সিদ্ধান্ত বদলায়নি। স্পট কিক থেকে জোরালো শটে মিকেল ওইয়ারসাবাল বল জালে পাঠান। দিক ঠিক ধরেও ঠেকাতে পারেননি মাইক মেইনান। চলতি বিশ্বকাপে প্রথমবার পিছিয়ে পড়ল ফ্রান্স।

১৫ জুলাই ২০২৬, ০১: ১৫ এএম
বিপজ্জনক ফ্রি কিক নষ্ট স্পেনের

ফ্রান্সের বক্সের ঠিক বাইরে আদ্রিয়াঁ রাবিওর ফাউলে দারুণ জায়গায় ফ্রি কিক পেয়েছিল স্পেন। লামিন ইয়ামাল না নিয়ে সেটি নেন আলেক্স বায়েনা, তবে তাঁর শট আটকে যায় ফ্রান্সের মানবদেয়ালে। এর আগে ব্র্যাডলি বারকোলার ক্রস ঠেকিয়ে ফ্রান্সের প্রথম আক্রমণটি নষ্ট করেন পাউ কুবারসি। স্কোর এখনো ০-০।

১৫ জুলাই ২০২৬, ০১: ১০ এএম
ডালাসে শুরু ফ্রান্স-স্পেন মহারণ

বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে গড়িয়েছে বল। ম্যাচ শুরুর আগে প্রয়াত কাতারের আমিরের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। এরপর স্পেনের কিক অফে শুরু হয় ফাইনালে ওঠার লড়াই। ফ্রান্স খেলছে পরিচিত নীল জার্সিতে, স্পেন সাদা জার্সিতে।

১৫ জুলাই ২০২৬, ১২: ৩০ এএম
ইতিহাসের সামনে ফ্রান্স, ১৬ বছর পর ফাইনালের খোঁজে স্পেন

স্পেনকে হারাতে পারলে টানা তৃতীয় বিশ্বকাপের ফাইনালে উঠবে ফ্রান্স। পশ্চিম জার্মানি ও ব্রাজিলের পর মাত্র তৃতীয় দল হিসেবে এই কীর্তি গড়বে তারা।

অন্যদিকে ২০১০ সালে শিরোপা জয়ের পর প্রথমবার ফাইনালে ওঠার অপেক্ষায় স্পেন। ডালাসে মহারণ শুরু হতে বাকি আর প্রায় আধঘণ্টা।

দুই দলের একাদশ ঘোষণা

মরক্কোর বিপক্ষে কোয়ার্টার ফাইনালের একাদশে দুটি পরিবর্তন এনেছে ফ্রান্স। চোট কাটিয়ে মাঝমাঠে ফিরেছেন অরেলিয়াঁ চুয়ামেনি, আক্রমণে দেজিরে দুয়ের জায়গা নিয়েছেন ব্র্যাডলি বারকোলা। বেলজিয়ামকে হারানো একাদশই ধরে রেখেছে স্পেন।

ফ্রান্সের একাদশ: মাইক মেইনান; জুল কুন্দে, দায়ো উপামেকানো, উইলিয়াম সালিবা, লুকাস দিনিয়ে; অরেলিয়াঁ চুয়ামেনি, আদ্রিয়াঁ রাবিও; উসমান দেম্বেলে, মাইকেল ওলিসে, ব্র্যাডলি বারকোলা; কিলিয়ান এমবাপ্পে।

স্পেনের একাদশ: উনাই সিমন; পেদ্রো পোরো, পাউ কুবারসি, আয়মেরিক লাপোর্ত, মার্ক কুকুরেয়া; রদ্রি, ফাবিয়ান রুইস, দানি ওলমো; লামিন ইয়ামাল, আলেক্স বায়েনা, মিকেল ওইয়ারসাবাল।

স্বাগতম ফ্রান্স-স্পেন লাইভ কভারেজে

স্বাগতম। আর মাত্র চার ম্যাচ তারপরই শেষ হচ্ছে এবারের ফুটবল বিশ্বকাপ। আসরের প্রথম সেমিফাইনালে ডালাসে মুখোমুখি হচ্ছে দুই ইউরোপীয় শক্তি ফ্রান্স ও স্পেন। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ১টায়।