logo
Advertisement

তরুণদের অনুপ্রাণিত করবে এই জয়’, ব্রাজিল-বধের পর হালান্ড

এশিয়া পোস্ট স্পোর্টস
তরুণদের অনুপ্রাণিত করবে এই জয়’, ব্রাজিল-বধের পর হালান্ড
আর্লিং হালান্ড। ছবি: সংগৃহীত

ব্রাজিলকে বিদায় করে নরওয়েকে প্রথমবার বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে তুলেছেন আর্লিং হালান্ড। নিউ জার্সিতে শেষ ষোলোর ম্যাচে তার জোড়া গোলেই পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের ২-১ ব্যবধানে হারায় নরওয়ে। ম্যাচ শেষে আবেগ লুকাননি ম্যানচেস্টার সিটির এই স্ট্রাইকার। তার চোখে, এটি নরওয়ের ফুটবল ইতিহাসের সবচেয়ে বড় ম্যাচ।

Advertisement

মাঠ ছাড়ার সময় হালান্ড বলেন, ব্রাজিল ও আইভরি কোস্টকে হারাতে পারায় তারা গর্বিত। তার মতে, ব্রাজিলের বিপক্ষে নরওয়ে অসাধারণ ম্যাচ খেলেছে এবং এই জয় দেশের তরুণদের অনুপ্রাণিত করবে, যেমন ছোটবেলায় তিনিও অনুপ্রাণিত হয়েছিলেন।

প্রথমার্ধে খুব বেশি আলো ছড়াতে পারেননি হালান্ড। তবে দ্বিতীয়ার্ধে সুযোগ আসতেই বদলে দেন ম্যাচের গল্প। ৭৮ মিনিটে আন্দ্রেয়াস শেলদেরুপের ক্রস থেকে হেডে গোল করে নরওয়েকে এগিয়ে দেন। এরপর ৮৯ মিনিটে বক্সের বাইরে থেকে শক্তিশালী শটে দ্বিতীয় গোল করেন। যোগ করা সময়ে নেইমার পেনাল্টি থেকে গোল করলেও সেটি শুধু ব্যবধান কমিয়েছে।

হালান্ড নিজেও বলেছেন, তাঁদের দরকার ছিল এক-দুটি সুযোগ। সেই সুযোগের অপেক্ষা করেছেন, আর সুযোগ আসতেই গোল করেছেন। নকআউট ফুটবলে ঠিক এই নির্মমতাই পার্থক্য গড়ে দিয়েছে।

বিশ্বকাপে ২৮ বছর পর ফিরে এসে নরওয়ে এবার নিজেদের ইতিহাস নতুন করে লিখছে। এর আগে বিশ্বকাপে তাদের সেরা সাফল্য ছিল শেষ ষোলো। এবার ব্রাজিলকে হারিয়ে প্রথমবার শেষ আটে উঠল তারা। কোয়ার্টার ফাইনালে নরওয়ের প্রতিপক্ষ হবে মেক্সিকো-ইংল্যান্ড ম্যাচের জয়ী দল।

তরুণদের অনুপ্রাণিত করবে এই জয়’, ব্রাজিল-বধের পর হালান্ড