ম্যাচ জিতে মাঠেই হাঁটু গেড়ে মোনাজাত করলেন ইয়ামাল

লিওনেল মেসির আর্জেন্টিনাকে হারিয়ে বিশ্বচ্যাম্পিয়নের ট্রফি ঘরে তুলল স্পেন। বিশ্বকাপ ফুটবলের ফাইনালে ম্যাচ জিতে খেলোয়াড়দের সৃষ্টিকর্তার শুকরিয়া আদায় করতে দেখা যায় হরহামেশায়। ম্যাচ জয়ের পর পরই মাঠে হাঁটু গেড়ে বসে মোনাজাত করতে দেখা গেছে মাত্র ১৯ বছর বয়সী স্প্যানিশ উইঙ্গার লামিন ইয়ামালকে।
এর আগে মাঠে তিনবারের বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার বিপক্ষে মাঠে নামার আগেও আল্লাহর দরবারে মোনাজাত করতে দেখা গেছে এই তরুণ ফুটবলারকে। মাঠের সাইডলাইনে দাঁড়িয়ে দুই হাত তুলে দোয়া করেন তিনি।
সাধারণত মাঠে নামার আগে অভিজ্ঞ ফুটবলাররাও তীব্র স্নায়ুচাপে ভোগেন। তেমনভাবে একইরকম চাপ অনুভব করেছিলেন ১৯ বছর বয়সী স্প্যানিশ উইঙ্গার।
আর্জেন্টিনার বিপক্ষে মহারণে মাঠে নামার আগে ও জয়ের পরের সেই বিশেষ মুহূর্তের একাধিক ভিডিও ও স্থিরচিত্র সামাজিক যোগাযোগমাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ে।
সেখানে দেখা যায়, ম্যাচের তীব্র উত্তেজনা ও চাপকে একপাশে সরিয়ে রেখে অত্যন্ত শান্ত মনে প্রার্থনা ও আল্লাহকে স্মরণের কাজে মগ্ন রয়েছেন ইয়ামাল। ফুটবলপ্রেমীদের বড় একটি অংশ মাঠে নামার আগে এই তরুণ তারকার এমন আধ্যাত্মিক একাগ্রতা ও শান্ত মানসিকতার ভূয়সী প্রশংসা করছেন।
মাঠের পারফরম্যান্সের পাশাপাশি ইয়ামালের এমন ব্যক্তিত্ব ও ধর্মীয় মূল্যবোধ ফুটবল বিশ্বে তাকে এক আলাদা মর্যাদায় আসীন করেছে।
.png)





