logo

মরক্কোর বিপক্ষে ব্রাজিলের ড্র

ফিফা বিশ্বকাপ ২০২৬ এর গ্রুপ ‘সি’ এর প্রথম ম্যাচে মাঠে নামছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। প্রতিপক্ষ আফ্রিকার পরাশক্তি মরক্বো। সেলেসাওদের গুরুত্বপূর্ণ এই ম্যাচের লাইভ কভারেজের জন্য চোখ রাখুন এশিয়া পোস্টে।

১৪ জুন ২০২৬, ০৬: ১১ এএম
লাইভ শেষ: কাঁপল ব্রাজিল, পয়েন্ট কাড়ল মরক্কো

বিশ্বকাপের শুরুটা জয় দিয়ে করতে পারল না ব্রাজিল। নিউ জার্সিতে গ্রুপ ‘সি’র ম্যাচে মরক্কোর সঙ্গে ১-১ গোলে ড্র করেছে কার্লো আনচেলত্তির দল।

ম্যাচের শুরুতে ব্রাজিলকে চাপে ফেলে ২০ মিনিটে মরক্কোকে এগিয়ে দেন ইসমায়েল সাইবারি। তবে ৩১ মিনিটে ভিনিসিয়ুস জুনিয়রের দারুণ গোলে সমতায় ফেরে ব্রাজিল। এরপর বল দখলে ব্রাজিল সামান্য এগিয়ে থাকলেও ম্যাচে মরক্কো ছিল লড়াকু ও প্রাণবন্ত।

শেষ দিকে বোনোর কয়েকটি সেভ মরক্কোকে বাঁচায়, আর যোগ করা সময়ে আলিসনের দুর্দান্ত প্রতিক্রিয়া ব্রাজিলকে হার থেকে রক্ষা করে। ৮০ হাজারের বেশি দর্শকের সামনে শেষ পর্যন্ত পয়েন্ট ভাগাভাগি করেই মাঠ ছাড়ল দুই দল।

১৪ জুন ২০২৬, ০৬: ১১ এএম
শেষ বাঁশি: ব্রাজিল ১-১ মরক্কো

শেষ পর্যন্ত জয় পেল না ব্রাজিল। গ্রুপ ‘সি’র ম্যাচে মরক্কোর সঙ্গে ১-১ গোলে ড্র করেই বিশ্বকাপ শুরু করল পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।

২০ মিনিটে ইসমায়েল সাইবারির গোলে এগিয়ে গিয়েছিল মরক্কো। ৩১ মিনিটে দুর্দান্ত গোলে ব্রাজিলকে সমতায় ফেরান ভিনিসিয়ুস জুনিয়র। এরপর দুই দলই সুযোগ পেয়েছে, তবে আর গোল আসেনি।

শেষ মুহূর্তে আলিসনের সেভে রক্ষা পায় ব্রাজিল, আর পুরো ম্যাচে বোনোর দৃঢ়তায় মরক্কো পায় মূল্যবান এক পয়েন্ট।

১৪ জুন ২০২৬, ০৬: ১১ এএম
৯০+৯ মিনিট: আলিসনের দুর্দান্ত সেভে রক্ষা পেল ব্রাজিল

শেষ মুহূর্তে জয়ের খুব কাছে চলে গিয়েছিল মরক্কো। দূরপাল্লার শট ঠেকিয়ে দেন আলিসন। ফিরতি বলে তালবি সুযোগের অপেক্ষায় ছিলেন, কিন্তু লিভারপুল গোলরক্ষক দ্রুত প্রতিক্রিয়ায় সেটিও সামলে নেন।

যোগ করা সময়ে আলিসনের এই সেভই ব্রাজিলকে বড় বিপদ থেকে বাঁচাল।

১৪ জুন ২০২৬, ০৬: ১১ এএম
৯০+৩ মিনিট: বোনোর জোড়া সেভে বাঁচল মরক্কো

যোগ করা সময়ে আবারও সুযোগ তৈরি করে ব্রাজিল। কর্নার থেকে কুনিয়ার ডেলিভারিতে দানিলো হেড করার মতো জায়গায় চলে গিয়েছিলেন, কিন্তু বোনো সতর্ক ছিলেন। এরপর ফিরতি আক্রমণে দগলাস সান্তোসের শটও ধরে ফেলেন মরক্কোর গোলরক্ষক।

শেষ দিকে ব্রাজিল চাপ বাড়ালেও মরক্কোর গোলরক্ষক বোনো দলকে ম্যাচে টিকিয়ে রাখলেন।

১৪ জুন ২০২৬, ০৫: ৫৯ এএম
যোগ করা সময় ১০ মিনিট, সুযোগ নষ্ট ব্রাজিলের

নির্ধারিত ৯০ মিনিট শেষে ম্যাচে যোগ করা হয়েছে আরও ১০ মিনিট। শেষ মুহূর্তে গোলের খোঁজে ব্রাজিলের চাপ বাড়ছে।

এর মধ্যেই পাল্টা আক্রমণে ভালো সুযোগ পেয়েছিল ব্রাজিল। রাফিনিয়া ডান দিক থেকে আক্রমণ ধীর করে বক্সে ক্রস পাঠান, কিন্তু কুনিয়া কিংবা ভিনিসিয়ুস কেউই শট নেওয়ার মতো জায়গায় পৌঁছাতে পারেননি। সুযোগ হাতছাড়া হলো ব্রাজিলের।

১৪ জুন ২০২৬, ০৫: ৫২ এএম
দিওপের ভুল সামাল দিলেন বোনো, গ্যালারিতে ৮০ হাজারের বেশি দর্শক

৮২ মিনিটে বুয়াদ্দি দারুণ পরিশ্রম করে কুনিয়াকে বিপজ্জনক ক্রস দিতে বাধা দেন। ঠিক পরের মিন

১৪ জুন ২০২৬, ০৫: ৩২ এএম
৬১ মিনিট | আবারও জোড়া বদলি ব্রাজিলের

ম্যাচে নতুন গতি আনতে আবারও জোড়া বদলি করলেন কার্লো আনচেলত্তি। ইগর থিয়াগো ও লুকাস পাকেতাকে তুলে নিয়ে মাঠে নামানো হয়েছে লুইস হেনরিক ও মাতেউস কুনিয়াকে।

দ্বিতীয়ার্ধে ব্রাজিল বলের দখল বাড়ালেও মরক্কোর রক্ষণ এখনো বেশ সংগঠিত। শেষ ত্রিশ মিনিটে আক্রমণে আরও ধার বাড়াতেই এই পরিবর্তন।

১৪ জুন ২০২৬, ০৫: ২২ এএম
৪৬ মিনিট | জোড়া বদলি নিয়ে দ্বিতীয়ার্ধে ব্রাজিল

দ্বিতীয়ার্ধের শুরুতেই জোড়া বদলি করেছেন কার্লো আনচেলত্তি। ইবানেজ ও কাসেমিরোকে তুলে নিয়ে মাঠে নামানো হয়েছে দানিলো ও ফাবিনিওকে।

প্রথমার্ধেই হলুদ কার্ড দেখেছিলেন ইবানেজ ও কাসেমিরো। তাই দ্বিতীয়ার্ধে ঝুঁকি কমাতেই এই বদলি আনলেন ব্রাজিল কোচ।

১৪ জুন ২০২৬, ০৪: ৫৫ এএম
১-১ সমতায় শেষ প্রথমার্ধ

পিছিয়ে পড়েও ভিনির গোলে সমতা নিয়ে হাফ টাইমে গিয়েছে ব্রাজিল।

১৪ জুন ২০২৬, ০৪: ৫৫ এএম
আরেক হলুদ ব্রাজিলের

ব্রাহিম দিয়াজকে থামাতে গিয়ে অতিরিক্ত আগ্রাসী ট্যাকল করেন রজার ইবানেজ। ফাউলটি ভালোভাবে নেয়নি রেফারি, হলুদ কার্ড দেখানো হয় ব্রাজিলের এই ডিফেন্ডারকে।

এর আগে হলুদ দেখেছেন কাসেমিরোও। প্রথমার্ধ শেষ হওয়ার আগেই ব্রাজিলের দুই খেলোয়াড় কার্ড দেখে ফেলায় আনচেলত্তির দুশ্চিন্তা বাড়ল।

১৪ জুন ২০২৬, ০৪: ৪৭ এএম
৩৮ মিনিট | হলুদ কার্ড দেখলেন কাসেমিরো

মরক্কোর দ্রুত পাল্টা আক্রমণ থামাতে গিয়ে এল আইনাউইকে ফাউল করেন কাসেমিরো। তাতেই ম্যাচের প্রথম হলুদ কার্ড দেখেন ব্রাজিলের এই অভিজ্ঞ মিডফিল্ডার।

মাঝমাঠে মরক্কোর গতি থামাতে এখন আরও সতর্ক থাকতে হবে তাঁকে।

১৪ জুন ২০২৬, ০৪: ৪৪ এএম
৩১ মিনিট | গোল! ব্রাজিল ১-১ মরক্কো

ব্রাজিলকে ম্যাচে ফেরালেন ভিনিসিয়ুস জুনিয়র। বক্সের ভেতর ডান দিকে কেটে জায়গা বানিয়ে জোরালো শটে মরক্কোর গোলরক্ষক বোনোকে পরাস্ত করেন তিনি।

মরক্কোর গোলে পিছিয়ে পড়ার পর চাপ বাড়ছিল ব্রাজিলের ওপর। ঠিক সেই সময় ব্যক্তিগত দক্ষতায় সমতা ফেরালেন ভিনিসিয়ুস।

১৪ জুন ২০২৬, ০৪: ২৯ এএম
গোল! ব্রাজিল ০-১ মরক্কো

শুরুর দাপট গোলে পরিণত করলো মরক্কো! ব্রাজিলের বিপক্ষে এগিয়ে গেল মরক্কো। দ্রুত আক্রমণে উঠে সুযোগ কাজে লাগাল আফ্রিকার দলটি। গোল করেছেন ইসমায়েল সাইবারি।

১৪ জুন ২০২৬, ০৪: ২৯ এএম
১৪ জুন ২০২৬, ০৪: ১৯ এএম
শুরুতেই মরক্কোর দাপট

ম্যাচের প্রথম ১১ মিনিটে ব্রাজিলের চেয়ে বেশি গোছানো দেখাচ্ছে মরক্কোকে। আফ্রিকান দলটি বেশ সাহস নিয়েই খেলছে, একাধিকবার ব্রাজিলের অর্ধে চাপ তৈরি করেছে তারা।

ব্রাজিল এখনো নিজেদের স্বাভাবিক ছন্দ খুঁজছে। রক্ষণে কয়েকবার অস্বস্তিতে পড়েছে আনচেলত্তির দল।

১৪ জুন ২০২৬, ০৪: ১৯ এএম
বেঁচে গেল ব্রাজিল

ম্যাচের প্রথম বড় সুযোগ পেয়ে যায় মরক্কো। ব্রাজিলের রক্ষণে ভুলের সুযোগে বল পান এল আইনাউই। তবে তাঁর নেওয়া শটটি ঠিকঠাক হয়নি।

শুরুতেই গোল হজমের হাত থেকে বেঁচে গেল ব্রাজিল।

১৪ জুন ২০২৬, ০৪: ০৮ এএম
ম্যাচ শুরু

নিউ জার্সিতে শুরু হলো ব্রাজিল-মরক্কো লড়াই। বিশ্বকাপে আনচেলত্তির ব্রাজিল অধ্যায়ের প্রথম পরীক্ষা।

১৪ জুন ২০২৬, ০৪: ০৮ এএম
১৪ জুন ২০২৬, ০৩: ৪৫ এএম
মেটলাইফে ব্রাজিল-আবহ
মেটলাইফে ব্রাজিল-আবহ

ব্রাজিল সমর্থকরা। ছবি: সংগৃহীত

ম্যাচ শুরুর আগে মেটলাইফ স্টেডিয়াম ধীরে ধীরে ভরে উঠছে। গ্যালারিতে ব্রাজিল সমর্থকদের উপস্থিতিই বেশি চোখে পড়ছে। সেলেসাওদের বিশ্বকাপ অভিযান শুরু দেখতে নিউ জার্সিতে জড়ো হয়েছেন অসংখ্য ব্রাজিলিয়ান সমর্থক।

আর কিছুক্ষণের মধ্যেই মাঠে নামবে ব্রাজিল ও মরক্কো। একদিকে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের নতুন শুরু, অন্যদিকে গত বিশ্বকাপে ইতিহাস গড়া মরক্কোর আরেকটি বড় পরীক্ষা।

১৪ জুন ২০২৬, ০৩: ৪৫ এএম
দু’দলের একাদশ

ব্রাজিল-মরক্কো ম্যাচের একাদশ ঘোষণা করা হয়েছে।

ব্রাজিল: আলিসন, রজার ইবানেজ, মারকিনিওস, গ্যাব্রিয়েল, দগলাস সান্তোস, কাসেমিরো, ব্রুনো গিমারায়েস, পাকেতা, রাফিনিয়া, ভিনিসিয়ুস জুনিয়র ও ইগর থিয়াগো।

ব্রাজিল একাদশ
ব্রাজিল একাদশ

মরক্কো:একাদশে আছেন বোনো, আশরাফ হাকিমি, ইসা দিওপ, চাদি রিয়াদ, মাজরাউই, বুয়াদ্দি, ওনাহি, সাইবারি, এল খানুস, এল আইনাউই ও ব্রাহিম দিয়াজ।

মরোক্কো একাদশ। ছবি: সংগৃহীত
মরোক্কো একাদশ। ছবি: সংগৃহীত

১৪ জুন ২০২৬, ০৩: ৪৫ এএম
স্বাগতম

স্বাগতম ব্রাজিল-মরক্কো লাইভ কভারেজে

বিশ্বকাপের গ্রুপ পর্বে আজ মাঠে নামছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। প্রতিপক্ষ মরক্কো—গত বিশ্বকাপের সেই ইতিহাসগড়া দল, যারা আফ্রিকান ফুটবলের নতুন উচ্চতা দেখিয়েছিল।

বাংলাদেশ সময় ভোর ৪টায় শুরু হবে ম্যাচ। রাতজাগা ফুটবলপ্রেমীদের জন্য এখানে থাকছে ব্রাজিল-মরক্কো ম্যাচের গোল, বড় সুযোগ, কার্ড, ভিএআর, বদলি, বিরতির বিশ্লেষণ ও গুরুত্বপূর্ণ সব মুহূর্তের লাইভ আপডেট।