logo

দেখে নিন বিশ্বকাপের প্রথম ৭ দিনের ফিক্সচার

দেখে নিন বিশ্বকাপের প্রথম ৭ দিনের ফিক্সচার
ছবি: সংগৃহীত

আজ শুরু হচ্ছে ২০২৬ ফিফা বিশ্বকাপ। মেক্সিকো, যুক্তরাষ্ট্র ও কানাডা মিলিয়ে আয়োজিত এবারের আসর ইতিহাসের সবচেয়ে বড় বিশ্বকাপ। প্রথমবারের মতো খেলছে ৪৮ দল, ম্যাচ হবে ১০৪টি। তবে বাংলাদেশি দর্শকদের জন্য সবচেয়ে জরুরি প্রশ্ন—প্রথম কয়েক দিনে কোন ম্যাচ কখন?

বিশ্বকাপের প্রথম ম্যাচ মেক্সিকো ও দক্ষিণ আফ্রিকার। বাংলাদেশ সময় ১২ জুন রাত ১টায় মেক্সিকো সিটির আজতেকা স্টেডিয়ামে শুরু হবে ম্যাচটি। একই দিনে সকালে মাঠে নামবে দক্ষিণ কোরিয়া ও চেক প্রজাতন্ত্র।

প্রথম ৭ দিনে মাঠে নামবে ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স, জার্মানি, ইংল্যান্ড, পর্তুগাল, স্পেন, নেদারল্যান্ডসসহ বড় দলগুলো। বাংলাদেশি দর্শকদের জন্য অনেক ম্যাচই পড়বে রাত ১টা, ভোর ৪টা, সকাল ৭টা কিংবা সকাল ৮টায়। তাই বিশ্বকাপের প্রথম সপ্তাহ মানেই আবার শুরু রাতজাগার প্রস্তুতি। এশিয়া পোস্টের পাঠকদের জন্য প্রথম ৭ দিনের ফিকশ্চার লিস্ট দেওয়া হলো

প্রথম ৭ দিনের ফিক্সচার, বাংলাদেশ সময়

১২ জুন, শুক্রবার

রাত ১টা: মেক্সিকো বনাম দক্ষিণ আফ্রিকা

সকাল ৮টা: দক্ষিণ কোরিয়া বনাম চেক প্রজাতন্ত্র

১৩ জুন, শনিবার

রাত ১টা: কানাডা বনাম বসনিয়া ও হার্জেগোভিনা

সকাল ৭টা: যুক্তরাষ্ট্র বনাম প্যারাগুয়ে

১৪ জুন, রোববার

রাত ১টা: কাতার বনাম সুইজারল্যান্ড

ভোর ৪টা: ব্রাজিল বনাম মরক্কো

সকাল ৭টা: হাইতি বনাম স্কটল্যান্ড

সকাল ১০টা: অস্ট্রেলিয়া বনাম তুরস্ক

রাত ১১টা: জার্মানি বনাম কুরাসাও

১৫ জুন, সোমবার

রাত ২টা: নেদারল্যান্ডস বনাম জাপান

ভোর ৫টা: আইভরি কোস্ট বনাম ইকুয়েডর

সকাল ৮টা: সুইডেন বনাম তিউনিসিয়া

রাত ১০টা: স্পেন বনাম কেপ ভার্দে

১৬ জুন, মঙ্গলবার

রাত ১টা: বেলজিয়াম বনাম মিসর

ভোর ৪টা: সৌদি আরব বনাম উরুগুয়ে

সকাল ৭টা: ইরান বনাম নিউজিল্যান্ড

১৭ জুন, বুধবার

রাত ১টা: ফ্রান্স বনাম সেনেগাল

ভোর ৪টা: ইরাক বনাম নরওয়ে

সকাল ৭টা: আর্জেন্টিনা বনাম আলজেরিয়া

সকাল ১০টা: অস্ট্রিয়া বনাম জর্ডান

রাত ১১টা: পর্তুগাল বনাম ডিআর কঙ্গো

১৮ জুন, বৃহস্পতিবার

রাত ২টা: ইংল্যান্ড বনাম ক্রোয়েশিয়া

ভোর ৫টা: ঘানা বনাম পানামা

সকাল ৮টা: উজবেকিস্তান বনাম কলম্বিয়া

বিশ্বকাপের প্রথম সপ্তাহেই বড় ম্যাচের অভাব নেই। ব্রাজিল শুরু করবে মরক্কোর বিপক্ষে, আর্জেন্টিনার প্রথম ম্যাচ আলজেরিয়ার সঙ্গে, পর্তুগাল নামবে ডিআর কঙ্গোর বিপক্ষে, আর ইংল্যান্ডের শুরু ক্রোয়েশিয়ার বিপক্ষে। তাই প্রথম ৭ দিনেই বিশ্বকাপের আবহ পুরোপুরি জমে উঠবে।