logo

বিশ্বকাপ মিশনে আর্জেন্টিনার বেস ক্যাম্প যেন এক ‘স্বপ্নপুরী’

বিশ্বকাপ মিশনে আর্জেন্টিনার বেস ক্যাম্প যেন এক ‘স্বপ্নপুরী’
আর্জেন্টিনা যে হোটেলে থাকছে তা যেন আর্জেন্টিনার রঙ্গেই সাজানো। ছবি: সংগৃহীত

গেট থেকে শুরু করে জিম, ডায়নিং, পুল কিংবা রুমের দরজা সবখানেই যেন আর্জেন্টিনার স্মরণীয় মুহুর্ত। যুক্তরাষ্ট্রের কানসাস সিটিতে আর্জেন্টিনার বিশ্বকাপের বেস ক্যাম্প হিসেবে নির্বাচিত ‘অরিজিন হোটেল’ যেন এখন এক স্বপ্নপুরী।

argentina world cup plane.jpg
argentina world cup plane.jpg

মেসি-আলভারেজদের এবারের বিশ্বকাপ মিশনটাতেই যেন একটা রাজকীয় ভাব রয়েছে। এইতো কিছুদিন আগেই আলবিসেলেস্তেদের বিশ্বকাপ যাত্রায় বহনকারী বিমানে দেখা মিলেছিল এক অভিজাত । লিও মেসির নম্বর টেনের সঙ্গে তিন তারা। আর এবার তাদের হোটেলেও দেখা গেল, আলাদা চিত্র।

সম্প্রতি হোটেলের একটি ভিডিও প্রকাশ করেছে আর্জেন্টিনা। সেখানে দেখা যায়, হোটেলে প্রবেশ করতেই আর্জেন্টিনার তিন তারা সম্বলিত লোগে দারুণভাবে রাখা। এরপরই দেখা যায় পুরো হোটেলের রঙটাই করা হয়েছে আর্জেন্টিনার আকাশী সাদার আদলে। সেই সঙ্গে, রিসেপশন, রেস্টুরেন্ট, লবি, বারান্দা সবখানেই তারকাদের ছবি ও বিশ্বচ্যাম্পিয়নদের সিম্বল। এমনকি লিওনেল মেসির ২০২ নম্বর রুমের ভেতরেও লেখা তোদোস জুন্তস কিংবা চল সবাই একসঙ্গে!

15
15

২০২৪ সালে চালু হওয়া এই বুটিক হোটেলটি মিসৌরি নদীর তীরে বার্কলে রিভারফ্রন্ট এলাকায় অবস্থিত। মাত্র পাঁচতলা ও ১১৮ কক্ষবিশিষ্ট এই হোটেলটি আর্জেন্টিনার বেস ক্যাম্প হিসেবে বেছে নেওয়ার পেছনে মূল কারণ ছিল গোপনীয়তা ও নিরিবিলি পরিবেশ। বড় বড় হোটেল চেইনের বদলে কোচিং স্টাফ এমন একটি জায়গাই চেয়েছিলেন, যেখানে দল স্বস্তিতে প্রস্তুতি নিতে পারবে।

এমনকি হোটেলের অবস্থানও সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। এটি দলের অনুশীলন মাঠ থেকে প্রায় ২০ মিনিট এবং আর্জেন্টিনার প্রথম ম্যাচের স্টেডিয়াম থেকে মাত্র ১৫ মিনিট দূরে। ইতোমধ্যেই হোটেলটির আশপাশের এলাকা আর্জেন্টাইন সমর্থকদের জন্য আকর্ষণীয় হয়েছে। ভক্ত সমর্থকরা ভিড় করছেন। মিসৌরি নদীর মনোরম দৃশ্য ও সবুজ পরিবেশে ঘেরা এই স্থানটি যেন হাজারো আর্জেন্টাইন সমর্থকের মিলনমেলায় পরিণত হয়েছে।