logo

জাতীয় স্টেডিয়ামে প্রীতি ম্যাচ উপভোগ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতীয় স্টেডিয়ামে প্রীতি ম্যাচ উপভোগ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে আয়োজিত সাবেক ফুটবলারদের প্রীতি ম্যাচ দেখতে কন্যা জাইমা রহমানকে সঙ্গে নিয়ে জাতীয় স্টেডিয়ামে উপস্থিত হন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বৃহস্পতিবার (২৬ মার্চ) বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) দিনব্যাপী এক বিশেষ ফুটবল আয়োজন করে, যেখানে লাল ও সবুজ—এই দুই দলে বিভক্ত হয়ে মাঠে নামেন দেশের সাবেক তারকা ফুটবলাররা।

বিকেলের এই প্রদর্শনী ম্যাচটি ঘিরে স্টেডিয়ামে তৈরি হয় উৎসবমুখর পরিবেশ।

স্টেডিয়ামে পৌঁছে প্রথমেই জাতীয় সংগীত পরিবেশনায় অংশ নেন প্রধানমন্ত্রী। এরপর দুই দলের খেলোয়াড়দের সঙ্গে শুভেচ্ছা বিনিময় ও ছবি তোলেন তিনি। পরে ডাগআউটে বসে খেলা উপভোগ করেন। প্রধানমন্ত্রীর উপস্থিতিতে উচ্ছ্বাস প্রকাশ করেন সাবেক ফুটবলাররা।

‘স্বাধীনতার চেতনায় ফুটবল উৎসব’ প্রতিপাদ্যে আয়োজিত এই কর্মসূচিতে দিনজুড়ে বিভিন্ন ম্যাচ অনুষ্ঠিত হয়। সকালে যুব ও নারী দলের খেলা অনুষ্ঠিত হওয়ার পর বিকেলে মাঠে নামেন সাবেক তারকারা। যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকও লাল দলের হয়ে অংশ নেন এই ম্যাচে।