দেখে নিন চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনাল লাইনআপ
-1776288392-12197_1776288425.webp)
ইউরোপ সেরা ক্লাব প্রতিযোগিতা উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালের লড়াই শেষ। দুর্দান্ত চারটি ম্যাচ শেষে নির্ধারিত হয়ে গেছে শেষ চারের লাইনআপ। এবার শিরোপার লড়াইয়ে নামছে চার শক্তিশালী দল পিএসজি, বায়ার্ন মিউনিখ, অ্যাটলেটিকো মাদ্রিদ ও আর্সেনাল।
কোয়ার্টার ফাইনালে সবচেয়ে বড় বার্তা দিয়েছে বায়ার্ন মিউনিখ। দুই লেগ মিলিয়ে আসরের রেকর্ড চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদকে ৬-৪ ব্যবধানে উড়িয়ে দিয়ে তারা জায়গা করে নিয়েছে সেমিফাইনালে।
অন্যদিকে, ডিফেন্ডিং চ্যাম্পিয়ন পিএসজিও আছে দারুণ ছন্দে। লিভারপুলকে হারিয়ে নিজেদের শক্তির জানান দিয়েছে ডেম্বেলে-ভিটিনহারা। দুই লেগ মিলিয়ে ৪-০ ব্যবধানে জয় তুলে নিয়ে ফরাসি ক্লাবটি শেষ চারে জায়গা নিশ্চিত করে।
স্প্যানিশ লড়াইয়ে বার্সেলোনাকে হারিয়ে সেমিফাইনালে উঠেছে অ্যাটলেটিকো মাদ্রিদ। দুই লেগ মিলিয়ে ৩-২ ব্যবধানে এগিয়ে থেকে তারা এগিয়ে যায় পরের ধাপে।
এদিকে আর্সেনালও দারুণ ছন্দে। স্পোর্টিং সিপিকে হারিয়ে তারাও নিশ্চিত করেছে সেমিফাইনালের টিকিট।
সেমিফাইনালের ম্যাচআপ
- পিএসজি vs বায়ার্ন মিউনিখ
- অ্যাটলেটিকো মাদ্রিদ vs আর্সেনাল
আগামী ২৮ ও ২৯ এপ্রিল অনুষ্ঠিত হবে সেমিফাইনালের প্রথম লেগ। আর ফাইনাল অনুষ্ঠিত হবে ৩০ মে।
এবার প্রশ্ন একটাই শেষ পর্যন্ত এবার ইউরোপ সেরার মুকুট কার মাথায় উঠবে?


