logo
Advertisement

চ্যাম্পিয়নস লিগ ড্রয়ে মহারণের ছড়াছড়ি, কার সামনে কারা

এশিয়া পোস্ট স্পোর্টস
চ্যাম্পিয়নস লিগ ড্রয়ে মহারণের ছড়াছড়ি, কার সামনে কারা
চ্যাম্পিয়ন্স লিগ ড্র। ছবি: রয়টার্স

এবারের উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের লিগ পর্বেই নকআউটের উত্তাপ। বার্সেলোনার সামনে ম্যানচেস্টার সিটি ও টানা দুইবারের চ্যাম্পিয়ন পিএসজি। রিয়াল মাদ্রিদকে নিজেদের মাঠে পাচ্ছে আর্সেনাল, আবার ইংলিশ ক্লাবটিকে খেলতে যেতে হবে বায়ার্ন মিউনিখের মাঠে। জমজমাট সব দ্বৈরথের প্রতিশ্রুতি নিয়েই শেষ হয়েছে ২০২৬-২৭ মৌসুমের উয়েফা চ্যাম্পিয়নস লিগের লিগ পর্বের ড্র।

Advertisement

বৃহস্পতিবার মোনাকোর গ্রিমালদি ফোরামে অনুষ্ঠিত ড্রয়ে ৩৬ দলের আটটি করে প্রতিপক্ষ নির্ধারিত হয়েছে। যেখানে স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনা নিজেদের মাঠে খেলবে ম্যানচেস্টার সিটির বিপক্ষে। এরপর পিএসজির মুখোমুখি হতে তাদের যেতে হবে প্যারিসে। অন্যদিকে পিএসজি ও বার্সেলোনা দুই দলের বিপক্ষেই খেলতে হবে ম্যানচেস্টার সিটিকে।

ইংলিশ ক্লাবগুলোর ভাগ্যেও পড়েছে একাধিক কঠিন ম্যাচ। লিভারপুল হোমর মাঠে আতলেটিকো মাদ্রিদকে পেলেও ইন্টার মিলানের বিপক্ষে খেলবে ইতালিতে। ম্যানচেস্টার ইউনাইটেড ওল্ড ট্রাফোর্ডে বায়ার্নকে আতিথ্য দেবে এবং আতলেটিকোর মাঠে খেলবে। অ্যাস্টন ভিলার হোম আসবে পিএসজি, আর বার্সেলোনার মুখোমুখি হতে তাদের যেতে হবে কাতালোনিয়ায়।

আলোচিত দলগুলোর হোম ও অ্যাওয়ে প্রতিপক্ষ

পিএসজি

হোম: বার্সেলোনা, রোমা, গালাতাসারাই ও স্লোভান ব্রাতিস্লাভা।

অ্যাওয়ে: ম্যানচেস্টার সিটি, অ্যাস্টন ভিলা, ভিয়ারিয়াল ও কোমো।

রিয়াল মাদ্রিদ

হোম: ইন্টার মিলান, পিএসভি, লাইপজিগ ও লাস্ক।

অ্যাওয়ে: আর্সেনাল, রোমা, শাখতার দোনেৎস্ক ও এইকে এথেন্স।

বার্সেলোনা

হোম: ম্যানচেস্টার সিটি, অ্যাস্টন ভিলা, ফেইনুর্দ ও কোমো।

অ্যাওয়ে: পিএসজি, স্পোর্তিং, গালাতাসারাই ও সাবাহ।

ম্যানচেস্টার সিটি

হোম: পিএসজি, স্পোর্তিং, নাপোলি ও এইকে এথেন্স।

অ্যাওয়ে: বার্সেলোনা, পোর্তো, লাইপজিগ ও লেন্স।

আর্সেনাল

হোম: রিয়াল মাদ্রিদ, বরুসিয়া ডর্টমুন্ড, লিল ও সাবাহ।

অ্যাওয়ে: বায়ার্ন মিউনিখ, রিয়াল বেতিস, নাপোলি ও স্লাভিয়া প্রাগ।

বায়ার্ন মিউনিখ

হোম: আর্সেনাল, রিয়াল বেতিস, বোডো/গ্লিম্ট ও স্লাভিয়া প্রাগ।

অ্যাওয়ে: আতলেটিকো মাদ্রিদ, ম্যানচেস্টার ইউনাইটেড, লিল ও ভাইকিং।

লিভারপুল

হোম: আতলেটিকো মাদ্রিদ, পোর্তো, ভিয়ারিয়াল ও লেন্স।

অ্যাওয়ে: ইন্টার মিলান, ক্লাব ব্রুগা, ফেনেরবাচে ও লাস্ক।

ইন্টার মিলান

হোম: লিভারপুল, ক্লাব ব্রুগা, শাখতার দোনেৎস্ক ও স্টুটগার্ট।

অ্যাওয়ে: রিয়াল মাদ্রিদ, বরুসিয়া ডর্টমুন্ড, ফেইনুর্দ ও স্লোভান ব্রাতিস্লাভা।

আতলেটিকো মাদ্রিদ

হোম: বায়ার্ন মিউনিখ, ম্যানচেস্টার ইউনাইটেড, ফেনেরবাচে ও ভাইকিং।

অ্যাওয়ে: লিভারপুল, পিএসভি, বোডো/গ্লিম্ট ও স্টুটগার্ট।

ম্যানচেস্টার ইউনাইটেড

হোম: বায়ার্ন মিউনিখ, রোমা, লাইপজিগ ও সাবাহ।

অ্যাওয়ে: আতলেটিকো মাদ্রিদ, স্পোর্তিং, ভিয়ারিয়াল ও কোমো।

অ্যাস্টন ভিলা

হোম: পিএসজি, বরুসিয়া ডর্টমুন্ড, ফেনেরবাচে ও ভাইকিং।

অ্যাওয়ে: বার্সেলোনা, ক্লাব ব্রুগা, গালাতাসারাই ও স্লাভিয়া প্রাগ।

বরুসিয়া ডর্টমুন্ড

হোম: ইন্টার মিলান, রিয়াল বেতিস, ভিয়ারিয়াল ও এইকে এথেন্স।

অ্যাওয়ে: আর্সেনাল, অ্যাস্টন ভিলা, বোডো/গ্লিম্ট ও সাবাহ।

রোমা

হোম: রিয়াল মাদ্রিদ, স্পোর্তিং, লিল ও স্লোভান ব্রাতিস্লাভা।

অ্যাওয়ে: পিএসজি, ম্যানচেস্টার ইউনাইটেড, ফেনেরবাচে ও এইকে এথেন্স।

নাপোলি

হোম: আর্সেনাল, ক্লাব ব্রুগা, বোডো/গ্লিম্ট ও সাবাহ।

অ্যাওয়ে: ম্যানচেস্টার সিটি, পোর্তো, ভিয়ারিয়াল ও ভাইকিং।

এবারের লিগ পর্বে প্রথমবার খেলতে যাচ্ছে কোমো, লাস্ক, ভাইকিং ও আজারবাইজানের সাবাহ। চার নবাগত দলের মধ্যে সাবাহ নিজেদের মাঠে বার্সেলোনা ও ডর্টমুন্ডের মতো ইউরোপীয় পরাশক্তিকে আতিথ্য দেওয়ার সুযোগ পেয়েছে।

একক পয়েন্ট তালিকায় থাকা ৩৬ দলের প্রত্যেকে আটটি করে ম্যাচ খেলবে। চারটি ম্যাচ নিজেদের মাঠে এবং চারটি প্রতিপক্ষের মাঠে। লিগ পর্ব শেষে প্রথম আট দল সরাসরি শেষ ষোলোয় উঠবে। নবম থেকে চব্বিশতম স্থানে থাকা ১৬ দল দুই পর্বের প্লে-অফ খেলবে। বাকি ১২ দলের ইউরোপীয় অভিযান সেখানেই শেষ হবে।

লিগ পর্ব শুরু হবে ৮ থেকে ১০ সেপ্টেম্বর। অষ্টম ও শেষ ম্যাচ দিবস অনুষ্ঠিত হবে ২০২৭ সালের ২৭ জানুয়ারি। প্রতিটি ম্যাচের নির্দিষ্ট দিন ও সময় শনিবার প্রকাশ করার কথা উয়েফার। আগামী ৫ জুন মাদ্রিদের মেত্রোপলিতানো স্টেডিয়ামে হবে এবারের ফাইনাল।

চ্যাম্পিয়নস লিগ ড্রয়ে মহারণের ছড়াছড়ি, কার সামনে কারা