গোল বাতিল, অস্ট্রেলিয়ার বিপক্ষে পিছিয়ে ব্রাজিল

অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচে বিপাকে পড়েছে ব্রাজিল। টাউনসভিলে স্বাগতিকদের বিপক্ষে ১-০ গোলে পিছিয়ে পড়েছে কার্লো আনচেলত্তির দল।
প্রথমার্ধে গোলশূন্য সমতায় ছিল দুই দল। তবে বিরতির ঠিক আগে ব্রাজিল বল জালে পাঠিয়েছিল। এস্তেভাওয়ের সেই গোলটি ভিএআর দেখে বাতিল করা হয়। আক্রমণের শুরুতে ব্রুনো গিমারায়েসের ফাউল ধরা পড়ায় এগিয়ে যাওয়ার সুযোগ হারায় পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।
এরপর দ্বিতীয়ার্ধে গোল করে এগিয়ে যায় অস্ট্রেলিয়া। ফলে বিশ্বকাপের পর নিজেদের প্রথম ম্যাচেই চাপের মুখে পড়েছে ব্রাজিল।
আনচেলত্তি এ ম্যাচে আক্রমণে রাফিনিয়া, এস্তেভাও, এনদ্রিক ও ভিনিসিয়ুস জুনিয়রকে একসঙ্গে নামিয়েছেন। ব্রাজিলের একাদশে অভিষেক হয়েছে মাতেউজিনিও ও ভিতর রেইসেরও।