দুপুরে মালয়েশিয়ার মুখোমুখি বাংলাদেশ, দেখবেন যেভাবে

ফিফা আসিয়ান কাপে বাংলাদেশের অভিযান শুরু হচ্ছে আজ মালয়েশিয়ার বিপক্ষে। জাকার্তার গেলোরা বুং কার্নো স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বিকেল ৩টায়। দেশের দর্শকেরা টেলিভিশন ও অনলাইন দুই মাধ্যমেই সরাসরি ম্যাচটি দেখতে পারবেন।
টেলিভিশনে বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ সরাসরি সম্প্রচার করবে টি স্পোর্টস। আসিয়ান কাপের সব ম্যাচ সম্প্রচারের কথা জানিয়েছে দেশের ক্রীড়াভিত্তিক চ্যানেলটি।
অনলাইনে খেলা দেখা যাবে টফিতে। ফিফা আসিয়ান কাপের পুরো টুর্নামেন্ট সরাসরি দেখাচ্ছে প্ল্যাটফর্মটি। টফির পূর্ণ টুর্নামেন্ট পাসের বর্তমান মূল্য ১২৯ টাকা। এই পাস দিয়ে মোবাইল নেটওয়ার্ক কিংবা ওয়াই-ফাই ব্যবহার করে সর্বোচ্চ তিনটি ডিভাইসে খেলা দেখা যাবে।
আসরের প্রথম ম্যাচেই শক্তিশালী মালয়েশিয়ার মুখোমুখি হচ্ছে বাংলাদেশ।গ্রুপ ‘এ’-তে এই দুই দলের সঙ্গে রয়েছে স্বাগতিক ইন্দোনেশিয়া ও সিঙ্গাপুর। গ্রুপের সেরা দল সরাসরি উঠবে ফাইনালে, দ্বিতীয় হওয়া দল খেলবে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ।
ম্যাচ: বাংলাদেশ-মালয়েশিয়া
সময়: বিকেল ৩টা, বাংলাদেশ সময়
ভেন্যু: গেলোরা বুং কার্নো স্টেডিয়াম, জাকার্তা
টিভি: টি স্পোর্টস
অনলাইন: টফি
