পালিয়ে অস্ট্রেলিয়ায় আশ্রয় নিলেন ইরানের পাঁচ নারী ফুটবলার
-1773078036-6407_1773078066.webp)
অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত নারী এশিয়ান কাপ শেষে বড় নাটকীয় ঘটনা ঘটেছে ইরান নারী ফুটবল দলকে ঘিরে। দলের পাঁচ ফুটবলার দল ছেড়ে পালিয়ে গেছেন এবং বর্তমানে অস্ট্রেলিয়ান পুলিশের তত্ত্বাবধানে একটি নিরাপদ স্থানে রাখা হয়েছে বলে জানিয়েছে দ্য অ্যাথলেটিক।
ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট সূত্রের বরাত দিয়ে অ্যাথলেটিক জানিয়েছে, অস্ট্রেলিয়ায় শেষ ম্যাচ খেলার পর স্থানীয় সময় সোমবার সন্ধ্যায় ওই পাঁচ খেলোয়াড়কে হোটেল থেকে বের হতে সহায়তা করে অস্ট্রেলিয়ান কর্তৃপক্ষ। পরে তাদেরকে অস্ট্রেলিয়ান ফেডারেল পুলিশ পরিচালিত একটি নিরাপদ আশ্রয়কেন্দ্রে রাখা হয়।
Five players have defected from the Iran womens soccer team and are being cared for in a safe house operated by the Australian Federal Police.
Sources with direct knowledge of the event, speaking anonymously due to the ongoing danger faced by the squad, say that the operation
— The Athletic | Football (@TheAthleticFC) March 9, 2026
ঘটনার আগে থেকেই দলটির খেলোয়াড়দের নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছিল। মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের প্রেক্ষাপটে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে নারী দলের খেলোয়াড়দের “যুদ্ধকালীন বিশ্বাসঘাতক” বলে মন্তব্য করা হয়।
এই বিতর্কের সূত্রপাত হয় টুর্নামেন্টের প্রথম ম্যাচে দক্ষিণ কোরিয়ার বিপক্ষে জাতীয় সংগীত না গাওয়ার ঘটনায়। অনেকের মতে, এটি ছিল ইরানের শাসকগোষ্ঠীর বিরুদ্ধে নীরব প্রতিবাদ।
পরে অবশ্য অস্ট্রেলিয়া ও ফিলিপাইনের বিপক্ষে পরের দুটি ম্যাচে খেলোয়াড়রা জাতীয় সংগীত গেয়েছেন এবং সামরিক সালামও দিয়েছেন।
এদিকে পরিস্থিতি জটিল হওয়ায় টুর্নামেন্ট আয়োজক এএফসি এবং বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা অস্ট্রেলিয়া সরকারের সঙ্গে আলোচনায় বসে ইরান দলের নিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে।
জানা গেছে, মধ্যপ্রাচ্যের আকাশসীমা সীমাবদ্ধতার কারণে ইরান দলের দেশে ফেরার যাত্রাও অনিশ্চয়তার মধ্যে ছিল।
ইরানের সর্বোচ্চ নেতা খামেনির মৃত্যুর পর মধ্যপ্রাচ্যে যে উত্তেজনা শুরু হয়েছে, তার ছায়াও পড়েছে এই টুর্নামেন্টে অংশ নেওয়া ইরান নারী দলের ওপর।
সূত্র: দ্য অ্যাথলেটিক