ভিয়েতনাম ও সিঙ্গাপুর ম্যাচের জন্য বাংলাদেশের ২৩ সদস্যের দল ঘোষণা

চলতি মাসে ভিয়েতনাম ও সিঙ্গাপুরের বিপক্ষে দুটি গুরুত্বপূর্ণ ম্যাচ সামনে রেখে ২৩ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। ঘোষিত দলে জায়গা পেয়েছেন প্রবাসী ফুটবলার হামজা চৌধুরী ও শামিত সোম।
দল ঘোষণা শেষে আজই ভিয়েতনামের উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে বাংলাদেশের। তবে হামজা চৌধুরী রোববার (২২ মার্চ) দলের সঙ্গে যোগ দেবেন, ফলে শুরুতে পূর্ণ স্কোয়াড পাচ্ছেন না কোচ হাভিয়ের কাবরেরা।
দল ঘোষণায় কিছু চমকও রয়েছে। আবাহনীর গোলরক্ষক ইসহাক আকন্দ বাদ পড়বেন এটি প্রত্যাশিত ছিল। তবে নিয়মিত খেলোয়াড় সোহেল রানা জুনিয়রের দলে না থাকা অনেকের কাছেই বিস্ময়ের কারণ হয়েছে।
বাংলাদেশ দল ২৬ মার্চ ভিয়েতনামের বিপক্ষে একটি প্রীতি ম্যাচ খেলবে। এরপর ৩১ মার্চ এশিয়ান কাপ বাছাইপর্বে সিঙ্গাপুরের মুখোমুখি হবে লাল-সবুজরা।
বাংলাদেশ স্কোয়াড:
গোলরক্ষক: মিতুল, সুজন হোসেন, মেহেদী হাসান
ডিফেন্ডার: তারিক কাজী, রহমত মিয়া, শাকিল তপু, আব্দুল্লাহ ওমর, জায়ান আহমেদ, বিশ্বনাথ ঘোষ, সাদ উদ্দিন
মিডফিল্ডার: সায়িদ শাহ, শেখ মোরসালিন, জামাল ভূঁইয়া, সোহেল রানা, হৃদয়, শামিত সোম, হামজা চৌধুরী
স্ট্রাইকার: আরমান ফয়সাল, সুমন রেজা, ইমন শাহরিয়ার, ফয়সাল আহমেদ, ফাহমেদুল ইসলাম, মিরাজুল ইসলাম