logo

নাটকীয় এক রাত শেষে সরাসরি শেষ আট ও প্লে-অফে উঠল কারা?

নাটকীয় এক রাত শেষে সরাসরি শেষ আট ও প্লে-অফে উঠল কারা?

চ্যাম্পিয়ন্স লিগ ২০২৫-২৬ মৌসুমের লিগ পর্ব শেষ হয়েছে রীতিমতো নাটকীয়তায় ভরা এক রাতে। শেষ দিনের ম্যাচগুলোতে একের পর এক গোল বদলে দিয়েছে পয়েন্ট টেবিল ও নকআউটের সমীকরণ। বড় চমক হিসেবে সরাসরি শেষ ষোলোতে জায়গা করে নিতে ব্যর্থ হয়েছে ইউরোপের দুই জায়ান্ট রিয়াল মাদ্রিদ ও পিএসজি। বিপরীতে শুরুতে না থাকলেও টপ এইটে থেকে সরাসরি শেষ ষোলো নিশ্চিত করেছে বার্সেলোনা ও ম্যানচেস্টার সিটি।

লিসবনে বেনফিকার বিপক্ষে শেষ মুহূর্তের হারে রিয়াল মাদ্রিদ টপ এইটের বাইরে চলে যায়। ফলে এমবাপ্পে-ভিনিসিয়ুসদের এখন খেলতে হবে প্লে-অফে। একইভাবে গুরুত্বপূর্ণ ম্যাচে হোঁচট খেয়ে সরাসরি যোগ্যতা অর্জনে ব্যর্থ হয় পিএসজিও। শেষ দিনের এই নাটকীয় ফলাফলই পুরো ব্র্যাকেটের চেহারা বদলে দিয়েছে।

লিগ পর্ব শেষে শীর্ষ আটে থেকে সরাসরি শেষ ষোলোতে উঠেছে আর্সেনাল, বায়ার্ন মিউনিখ, লিভারপুল, টটেনহ্যাম, বার্সেলোনা, চেলসি, স্পোর্টিং সিপি এবং ম্যানচেস্টার সিটি। এই আট দল প্লে-অফ ছাড়াই মার্চে শেষ ষোলো খেলবে।

অন্যদিকে নবম থেকে চব্বিশতম স্থানে থাকা দলগুলোকে খেলতে হবে অতিরিক্ত প্লে-অফ রাউন্ড। এই তালিকায় রয়েছে রিয়াল মাদ্রিদ, ইন্টার মিলান, পিএসজি, নিউক্যাসল, জুভেন্টাস এবং অ্যাটলেটিকো মাদ্রিদের মতো বড় নাম। এখান থেকে আট দল প্লে-অফ পেরিয়ে শেষ ষোলোতে জায়গা করে নেবে।

রিয়াল মাদ্রিদ লিগ পর্ব শেষ করেছে নবম স্থানে। ফলে তাদের সম্ভাব্য প্লে-অফ প্রতিপক্ষ বেনফিকা অথবা বোডো/গ্লিম্ট। এই বাধা পার হলে শেষ ষোলোতে তাদের সামনে অপেক্ষা করতে পারে ম্যানসিটির মতো শক্ত প্রতিপক্ষ। একইভাবে পিএসজিকে লড়তে হবে মোনাকো বা কারাবাগের সাথে। শেষ ষোলোতে উঠলে তাদের সম্ভাব্য প্রতিপক্ষ বার্সেলোনা বা চেলসি।

এই ফলাফলের ফলে চ্যাম্পিয়ন্স লিগে স্পেনের প্রতিনিধিত্ব কার্যত সীমিত হয়ে এসেছে বার্সেলোনার মধ্যেই। ভিয়ারিয়াল ও অ্যাথলেটিক বিলবাও আগেই বিদায় নেওয়ায় কাতালান ক্লাবটিই এখন একমাত্র স্প্যানিশ দল হিসেবে সরাসরি শেষ ষোলোতে খেলবে।

ইউইএফএর সূচি অনুযায়ী প্লে-অফের প্রথম লেগ হবে ১৭ ও ১৮ ফেব্রুয়ারি এবং দ্বিতীয় লেগ ২৪ ও ২৫ ফেব্রুয়ারি। এরপর ২৭ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে শেষ ষোলো, কোয়ার্টার ফাইনাল ও সেমিফাইনালের ড্র। শেষ ষোলোর ম্যাচগুলো অনুষ্ঠিত হবে মার্চের দ্বিতীয় ও তৃতীয় সপ্তাহে।

শেষ ম্যাচ ডে-এর পর লিগ টেবিল 

 

অবস্থানদলপয়েন্ট
1আর্সেনাল২৪
2বায়ার্ন মিউনিখ২১
3লিভারপুল১৮
4টটেনহ্যাম১৭
5বার্সেলোনা১৬
6চেলসি১৬
7স্পোর্টিং সিপি১৬
8ম্যানচেস্টার সিটি১৬
9রিয়াল মাদ্রিদ১৫
10ইন্টার মিলান১৫
11পিএসজি১৪
12নিউক্যাসল১৪
13জুভেন্টাস১৩
14অ্যাটলেটিকো মাদ্রিদ১৩
15আটালান্টা১৩
16বায়ার লেভারকুজেন১২
17বরুসিয়া ডর্টমুন্ড১১
18অলিম্পিয়াকোস১১
19ক্লাব ব্রুজ১০
20গালাতাসারাই১০
21মোনাকো১০
22কারাবাখ১০
23বোডো/গ্লিম্ট৯
24বেনফিকা৯
25মার্সেই৯
26পাফোস৯
27ইউনিয়ন এসজি৯
28পিএসভি৮
29অ্যাথলেটিক বিলবাও৮
30নাপোলি৮
31কোপেনহেগেন৮
32আয়াক্স৬
33আইনট্রাখট ফ্রাঙ্কফুর্ট৪
34স্লাভিয়া প্রাগ৩
35ভিয়ারিয়াল১
36কাইরাত আলমাটি১