logo
Advertisement

টেকনো বাংলাদেশের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন হামজা

এশিয়া পোস্ট স্পোর্টস
টেকনো বাংলাদেশের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন হামজা
হামজা চৌধুরী। ছবি: টেকনো

বাংলাদেশ জাতীয় ফুটবল দলের তারকা হামজা চৌধুরীকে ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে নিয়োগ দিয়েছে স্মার্টফোন ব্র্যান্ড টেকনো বাংলাদেশ। এক সংবাদ বিজ্ঞপ্তিতে প্রতিষ্ঠানটি এ তথ্য জানিয়েছে।

Advertisement

ফুটবল ও প্রযুক্তির মাধ্যমে তরুণ প্রজন্মের আরও কাছাকাছি পৌঁছানোর লক্ষ্যে হামজার সঙ্গে এই অংশীদারত্ব করেছে টেকনো। প্রতিষ্ঠানটি ‘টেকনো সাফ চ্যাম্পিয়নশিপ বাংলাদেশ ২০২৬’-এর টাইটেল স্পনসরও।

চুক্তির আওতায় টেকনোর বিভিন্ন পণ্য ও প্রচারণায় দেখা যাবে হামজাকে। আসন্ন ক্যামন সিরিজের পাশাপাশি ফুটবলভিত্তিক ডিজিটাল কনটেন্ট, সমর্থকদের নিয়ে বিভিন্ন আয়োজন ও ভোক্তা প্রচারণায় অংশ নেবেন তিনি।

টেকনোর সঙ্গে যুক্ত হয়ে হামজা বলেন, ‘বাংলাদেশ আমার কাছে খুবই বিশেষ। এখানকার মানুষের কাছ থেকে পাওয়া ভালোবাসা ও সমর্থন সত্যিই অসাধারণ। টেকনো বাংলাদেশের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হতে পেরে আমি আনন্দিত। সামনে ভক্তদের জন্য একসঙ্গে দারুণ কিছু করার অপেক্ষায় আছি।’

আইস্মার্ট ইউ টেকনোলজি বিডি লিমিটেডের প্রধান নির্বাহী রেজওয়ানুল হক জানান, হামজার উচ্চাকাঙ্ক্ষা, দৃঢ়তা ও লড়াকু মানসিকতার সঙ্গে টেকনোর ‘স্টপ অ্যাট নাথিং’ ভাবনার মিল রয়েছে। আগামী মাসগুলোতে হামজাকে নিয়ে একাধিক প্রচারণা ও ফুটবলভিত্তিক আয়োজন করবে প্রতিষ্ঠানটি।

টেকনো বাংলাদেশের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন হামজা