logo

তিন ম্যাচে ১৪ গোল করেও শীর্ষে ফিরতে পারল না আর্জেন্টিনা

তিন ম্যাচে ১৪ গোল করেও শীর্ষে ফিরতে পারল না আর্জেন্টিনা
আর্জেন্টিনা ফুটবল দল। ছবি: ফটোবেরিজ

তিন ম্যাচ, তিন জয়। গোল করেছে ১৪টি, হজম করেনি একটিও। তারপরও ফিফা র‌্যাঙ্কিংয়ের শীর্ষস্থান ফিরে পাওয়া হলো না আর্জেন্টিনার। অক্টোবরের আন্তর্জাতিক বিরতির পর প্রকাশিত নতুন র‌্যাঙ্কিংয়ে বিশ্বচ্যাম্পিয়ন স্পেনই রয়ে গেছে এক নম্বরে, লিওনেল স্কালোনির দল আছে দুইয়ে।

বুধবার নতুন র‌্যাঙ্কিং প্রকাশ করেছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা। ২০১১.৫৭ রেটিং পয়েন্ট নিয়ে শীর্ষস্থান আরও মজবুত করেছে স্পেন। আর্জেন্টিনার পয়েন্ট ১৯৭২.৮০।

দুই দলের ব্যবধান এখন ৩৮.৭৭ পয়েন্ট।

অক্টোবরের আন্তর্জাতিক বিরতিতে তিনটি প্রীতি ম্যাচ খেলেছে আর্জেন্টিনা। বলিভিয়াকে ৪-০ গোলে হারানোর পর বুরকিনা ফাসোকে ৭-০ গোলে উড়িয়ে দেয় তারা। এরপর লিওনেল মেসির বিদায়ী ম্যাচে বেনিনকে হারায় ৩-০ গোলে।

তিন ম্যাচে বড় ব্যবধানে জিতলেও ম্যাচগুলো ছিল প্রীতি ম্যাচ, পাশাপাশি প্রতিপক্ষের র‌্যাঙ্কিংও তুলনামূলক নিচে। ফলে খুব বেশি রেটিং পয়েন্ট যোগ হয়নি আর্জেন্টিনার।

অন্যদিকে উয়েফা নেশনস লিগে কঠিন প্রতিপক্ষের বিপক্ষে টানা চার ম্যাচ জিতেছে স্পেন। ইংল্যান্ডকে ওয়েম্বলিতে ৩-২ গোলে হারানোর পাশাপাশি দুই ম্যাচেই ক্রোয়েশিয়াকে এবং আরেক ম্যাচে চেক প্রজাতন্ত্রকে হারিয়েছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা।

ফলে স্পেনের আগের ১৯৯৫.৮৮ পয়েন্টের সঙ্গে যোগ হয়েছে ১৫.৬৯ পয়েন্ট।

শীর্ষ চারের অবস্থানে কোনো পরিবর্তন নেই। ১৯৫৮.৮৬ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে ফ্রান্স। ১৯২৫.৫৯ পয়েন্ট নিয়ে চারে ইংল্যান্ড।

সেরা দশে সবচেয়ে উল্লেখযোগ্য উন্নতি পর্তুগালের। দুই ধাপ এগিয়ে পঞ্চম স্থানে উঠে এসেছে তারা। নেশনস লিগে চার ম্যাচ জিতে পর্তুগালের পয়েন্ট এখন ১৮০৭.৬৯।

পর্তুগালের উত্থানে এক ধাপ করে নিচে নেমেছে ব্রাজিল ও মরক্কো। ১৮০৬.৫১ পয়েন্ট নিয়ে ব্রাজিল ষষ্ঠ, ১৮০৫.৩৪ পয়েন্ট নিয়ে মরক্কো সপ্তম।

এরপর যথাক্রমে বেলজিয়াম, নেদারল্যান্ডস ও মেক্সিকো সেরা দশ পূর্ণ করেছে।

ফিফা র‌্যাঙ্কিংয়ের সেরা দশ

১. স্পেন - ২০১১.৫৭

২. আর্জেন্টিনা - ১৯৭২.৮০

৩. ফ্রান্স - ১৯৫৮.৮৬

৪. ইংল্যান্ড - ১৯২৫.৫৯

৫. পর্তুগাল - ১৮০৭.৬৯

৬. ব্রাজিল - ১৮০৬.৫১

৭. মরক্কো - ১৮০৫.৩৪

৮. বেলজিয়াম - ১৭৭৯.১৭

৯. নেদারল্যান্ডস - ১৭৭৮.৬১

১০. মেক্সিকো - ১৭৩৮.৪৮