পুরো ফুটবল ক্লাব কিনলেন মেসি

ফুটবল ক্যারিয়ারের পাশাপাশি এবার ক্লাব মালিকানায় নতুন পদক্ষেপ নিলেন আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসি। স্পেনের পঞ্চম স্তরের ক্লাব কর্নেল্লার পুরো মালিকানা কিনেছেন এই ফুটবল মহাতারকা।
কাতালান অঞ্চলের এই ক্লাবটি মূলত তাদের একাডেমি ও তরুণ ফুটবলার তৈরির জন্য পরিচিত। এখান থেকেই উঠে এসেছেন জর্দি আলবা কিংবা ডেভিড রায়ার মতো খেলোয়াড়রা।
ক্লাবের পক্ষ থেকে জানানো হয়েছে, মেসির আগমনে তাদের সামনে নতুন একটি অধ্যায় শুরু হচ্ছে। দীর্ঘমেয়াদি পরিকল্পনার মাধ্যমে ক্রীড়া উন্নয়ন, কাঠামোগত শক্তি বৃদ্ধি এবং তরুণ প্রতিভা বিকাশে জোর দেওয়া হবে।
¡La noticia del siglo! Leo Messi, nuevo propietario de la #UECornellà
Toda la info: https://t.co/2i0mepK83a pic.twitter.com/6wNKbstpR0
— UE Cornellà (@ue_cornella) April 16, 2026
ইউরোপে এটি মেসির প্রথম ক্লাব মালিকানা হলেও, ফুটবল বিনিয়োগে তিনি নতুন নন। এর আগে উরুগুয়ের একটি ক্লাবেও অংশীদার হিসেবে যুক্ত হয়েছেন তিনি, যেখানে তার সাবেক সতীর্থ লুইস সুয়ারেজও রয়েছেন।
তরুণ ফুটবলে বিনিয়োগের ধারাবাহিকতায় সম্প্রতি অনূর্ধ্ব-১৬ পর্যায়ের টুর্নামেন্ট আয়োজনও করেছিলেন মেসি। কর্নেল্লা অধিগ্রহণ সেই পরিকল্পনাকেই আরও এগিয়ে নেওয়ার ইঙ্গিত দিচ্ছে।