logo

রেফারিকে আঘাত করে চার ম্যাচ নিষিদ্ধ আল আহলির গোলকিপার

রেফারিকে আঘাত করে চার ম্যাচ নিষিদ্ধ আল আহলির গোলকিপার

রেফারিকে আঘাত করার ঘটনায় চার ম্যাচের জন্য নিষিদ্ধ হয়েছেন আল আহলির গোলকিপার মোহাম্মদ এল-শেনাভি। একই সঙ্গে তাকে জরিমানাও করা হয়েছে।

মিসরীয় প্রিমিয়ার লিগ এক বিবৃতিতে জানায়, রেফারিকে ধাক্কা দেওয়ার দায়ে এল-শেনাভিকে চার ম্যাচের নিষেধাজ্ঞা এবং ৫০ হাজার মিসরীয় পাউন্ড জরিমানা করা হয়েছে।

ঘটনাটি ঘটে সেরামিকা ক্লিওপেট্রার বিপক্ষে ১-১ গোলে ড্র হওয়া ম্যাচের পর। যোগ করা সময়ে একটি হ্যান্ডবলের ঘটনায় পেনাল্টির দাবি তোলে আল আহলি। তবে রেফারি সেটি নাকচ করলে ক্ষুব্ধ হয়ে ওঠেন এল-শেনাভি।

ম্যাচটিতে তিনি বেঞ্চে থাকলেও সিদ্ধান্তে অসন্তুষ্ট হয়ে মাঠে এসে রেফারিকে আঘাত করেন বলে জানানো হয়েছে।

এই নিষেধাজ্ঞার ফলে লিগের প্লে-অফের শেষ ভাগ পর্যন্ত দলের বাইরে থাকতে হবে তাকে।

বর্তমানে পয়েন্ট টেবিলে ৪১ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে রয়েছে আল আহলি। শীর্ষে থাকা জামালেকের চেয়ে তারা পিছিয়ে আছে পাঁচ পয়েন্টে।