ইরানের বদলে বিশ্বকাপে ইতালিকে চায় ট্রাম্প প্রশাসন

২০২৬ বিশ্বকাপকে ঘিরে নতুন করে কূটনৈতিক বিতর্কের সৃষ্টি হয়েছে। একটি প্রতিবেদনে দাবি করা হয়েছে, যুক্তরাষ্ট্র প্রশাসনের পক্ষ থেকে ইরানের পরিবর্তে ইতালিকে টুর্নামেন্টে অন্তর্ভুক্ত করার প্রস্তাব দেওয়া হয়েছে।
ব্রিটিশ দৈনিক ফিন্যান্সিয়াল টাইম জানায়, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এক বিশেষ দূত পাওলো জাম্পোল্লি ফিফার কাছে এই প্রস্তাব তোলেন। তিনি নাকি ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর সঙ্গেও বিষয়টি নিয়ে আলোচনা করেছেন।
জাম্পোল্লির যুক্তি, চারবারের বিশ্বচ্যাম্পিয়ন ইতালির মতো দল বিশ্বকাপে থাকার যোগ্যতা রাখে। তার ভাষায়, যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত বিশ্বকাপে ইতালিকে দেখতে পাওয়া তার জন্য স্বপ্নের মতো হবে।
তবে এই প্রস্তাবকে ঘিরে আন্তর্জাতিক অঙ্গনে অস্বস্তি তৈরি হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়। বিশেষ করে ইতালি ও যুক্তরাষ্ট্রের সম্পর্ক এবং ইরানকে ঘিরে চলমান ভূরাজনৈতিক পরিস্থিতির প্রভাব এখানে বড় ভূমিকা রাখছে।
অন্যদিকে ইরান ফুটবল দল ইতোমধ্যে বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করেছে এবং অংশ নেওয়ার প্রস্তুতিও চালিয়ে যাচ্ছে। ফিফা সভাপতি ইনফান্তিনোও স্পষ্ট করে জানিয়েছেন, ইরান বিশ্বকাপে খেলবে এবং তাদের অংশগ্রহণ নিয়ে কোনো পরিবর্তনের প্রশ্ন নেই।
ইতালির বিশ্বকাপে খেলা না হওয়ার পেছনে রয়েছে বাছাইপর্বে ব্যর্থতা। গুরুত্বপূর্ণ প্লে-অফ ম্যাচে বসনিয়া ও হার্জেগোভিনার কাছে হেরে তারা ছিটকে যায়।
২০২৬ বিশ্বকাপকে ঘিরে নতুন করে কূটনৈতিক বিতর্কের সৃষ্টি হয়েছে। একটি প্রতিবেদনে দাবি করা হয়েছে, যুক্তরাষ্ট্র প্রশাসনের পক্ষ থেকে ইরানের পরিবর্তে ইতালিকে টুর্নামেন্টে অন্তর্ভুক্ত করার প্রস্তাব দেওয়া হয়েছে।
ব্রিটিশ দৈনিক ফিন্যান্সিয়াল টাইম জানায়, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এক বিশেষ দূত পাওলো জাম্পোল্লি ফিফার কাছে এই প্রস্তাব তোলেন। তিনি নাকি ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর সঙ্গেও বিষয়টি নিয়ে আলোচনা করেছেন।
জাম্পোল্লির যুক্তি, চারবারের বিশ্বচ্যাম্পিয়ন ইতালির মতো দল বিশ্বকাপে থাকার যোগ্যতা রাখে। তার ভাষায়, যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত বিশ্বকাপে ইতালিকে দেখতে পাওয়া তার জন্য স্বপ্নের মতো হবে।
তবে এই প্রস্তাবকে ঘিরে আন্তর্জাতিক অঙ্গনে অস্বস্তি তৈরি হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়। বিশেষ করে ইতালি ও যুক্তরাষ্ট্রের সম্পর্ক এবং ইরানকে ঘিরে চলমান ভূরাজনৈতিক পরিস্থিতির প্রভাব এখানে বড় ভূমিকা রাখছে।
অন্যদিকে, ইরান ফুটবল দল ইতোমধ্যে বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করেছে এবং অংশ নেওয়ার প্রস্তুতিও চালিয়ে যাচ্ছে। ফিফা সভাপতি ইনফান্তিনোও স্পষ্ট করে জানিয়েছেন, ইরান বিশ্বকাপে খেলবে এবং তাদের অংশগ্রহণ নিয়ে কোনো পরিবর্তনের প্রশ্ন নেই।