Advertisement

সাফ ফুটবলের ড্র সম্পন্ন, বাংলাদেশের প্রতিপক্ষ যারা

এশিয়া পোস্ট স্পোর্টস
সাফ ফুটবলের ড্র সম্পন্ন, বাংলাদেশের প্রতিপক্ষ যারা
ছবি: সংগৃহীত

সাফ চ্যাম্পিয়নশিপের গ্রুপ পর্বের ড্র অনুষ্ঠিত হয়েছে। ড্র অনুযায়ী, স্বাগতিক বাংলাদেশ ‘এ’ গ্রুপে খেলবে শ্রীলঙ্কা ও ভুটানের বিপক্ষে।

শনিবার (১ আগস্ট) ভুটানে অনুষ্ঠিত সাফ কংগ্রেসের অংশ হিসেবে টুর্নামেন্টের ড্র অনুষ্ঠিত হয়। একই দিনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় টানা পঞ্চম মেয়াদের জন্য সাফের সভাপতি নির্বাচিত হন কাজী সালাউদ্দিন।

ড্র অনুযায়ী, ‘বি’ গ্রুপে জায়গা পেয়েছে ভারত, পাকিস্তান ও মালদ্বীপ। চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান একই গ্রুপে পড়ায় গ্রুপ পর্বের সবচেয়ে আলোচিত লড়াই হতে যাচ্ছে এই দুই দলের মুখোমুখি ম্যাচ।

আগামী ৪ থেকে ১৭ নভেম্বর পর্যন্ত ঢাকায় অনুষ্ঠিত হবে দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় ফুটবল আসর সাফ চ্যাম্পিয়নশিপ-২০২৬। টুর্নামেন্টের সব ম্যাচ রাজধানীতেই আয়োজনের পরিকল্পনা রয়েছে। এর আগে ঢাকায় এক অনুষ্ঠানে প্রতিযোগিতার আনুষ্ঠানিক লোগো উন্মোচন করা হয়।

এদিকে, নেপালের অংশগ্রহণ নিয়ে এখনো অনিশ্চয়তা কাটেনি। ফিফার নিষেধাজ্ঞার কারণে দেশটির ফুটবল কার্যক্রম স্থগিত রয়েছে। আগামী সেপ্টেম্বরের মধ্যে নিষেধাজ্ঞা প্রত্যাহার না হলে নেপালকে ছাড়াই এবারের সাফ চ্যাম্পিয়নশিপ আয়োজন করা হবে।