ব্যক্তিগত জেট উড়লেও সৌদিতেই আছেন রোনালদো

মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে ক্রিশ্চিয়ানো রোনালদো সৌদি আরব ছেড়েছেন এমন খবর ছড়িয়ে পড়লেও, নতুন তথ্য বলছে তিনি এখনো দেশটিতেই অবস্থান করছেন।
মঙ্গলবার বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে প্রকাশিত হয়, ৪১ বছর বয়সি এই পর্তুগিজ তারকার মালিকানাধীন একটি ব্যক্তিগত জেট সোমবার রাতে সৌদি আরব ছেড়েছে। তবে প্রেস অ্যাসোসিয়েশনের সূত্র জানিয়েছে, রোনালদো নিজে এখনো সৌদি আরবেই আছেন।
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পর ইরানের পাল্টা আঘাতে উপসাগরীয় অঞ্চলে নিরাপত্তা পরিস্থিতি অস্থির হয়ে ওঠে। মার্কিন সামরিক ঘাঁটি রয়েছে—এমন কয়েকটি দেশ, যার মধ্যে সৌদি আরবও রয়েছে, হামলার লক্ষ্যবস্তু হয়েছে। রিয়াদে মার্কিন দূতাবাসে ড্রোন হামলার খবরও সামনে আসে।
: Cristiano Ronaldo est arrivé il y a peu au siège dAl Nassr avec le reste du groupe.
Les rumeurs sur son départ dArabie Saoudite en direction de Madrid sont fausses.
Concernant sa blessure, elle ne serait pas inquiétante, mais le pic.twitter.com/G7rlDKiZ4S
— ActuCR7 (@ActuCR7_) March 3, 2026
এই পরিস্থিতির মধ্যেই রোনালদোর ব্যক্তিগত বিমানের উড্ডয়ন নিয়ে জল্পনা শুরু হয়। তবে তার ক্লাব আল নাসরের ম্যাচসূচি এখনো অপরিবর্তিত রয়েছে। সৌদি প্রো লিগের ম্যাচগুলো বৃহস্পতি থেকে শনিবার পর্যন্ত হওয়ার কথা রয়েছে। রোনালদোর দল শনিবার রিয়াদে নেইমের বিপক্ষে মাঠে নামবে।
অন্যদিকে, উপসাগরীয় অঞ্চলের আরেক দেশ সংযুক্ত আরব আমিরাতেও নিরাপত্তা সতর্কতা জারি হয়েছে। সেখানে একটি এটিপি চ্যালেঞ্জার টুর্নামেন্ট চলাকালে কাছাকাছি একটি তেল টার্মিনালে ড্রোন হামলার পর খেলোয়াড়দের কোর্ট ছেড়ে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়। এটিপি কর্তৃপক্ষ পরে সেদিনের খেলা স্থগিত ঘোষণা করে।
এক বিবৃতিতে তারা জানায়, নিরাপত্তা প্রটোকল অনুযায়ী খেলা তাৎক্ষণিকভাবে বন্ধ করা হয়েছে এবং পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে।
এদিকে অস্ট্রেলিয়ায় নারী এশিয়ান কাপে দক্ষিণ কোরিয়ার বিপক্ষে ম্যাচের আগে ইরানের নারী ফুটবল দল জাতীয় সংগীত না গাওয়ার সিদ্ধান্ত নিয়ে আলোচনায় এসেছে।
সব মিলিয়ে, মধ্যপ্রাচ্যের উত্তেজনা কেবল রাজনৈতিক বা সামরিক ক্ষেত্রেই নয়—ক্রীড়াঙ্গনেও এর প্রভাব পড়ছে। তবে অন্তত এই মুহূর্তে, জল্পনা-কল্পনার মাঝেও রোনালদো সৌদি আরবেই আছেন বলে জানা গেছে।
সূত্র : প্রেস অ্যাসোসিয়েশন