প্রথমার্ধেই দুই গোল হজম বাংলাদেশের

ফিফা আসিয়ান কাপের শুরুটা ভালো হলো না বাংলাদেশের। প্রথমার্ধেই আরিফ আইমানের জোড়া গোলে মালয়েশিয়ার বিপক্ষে ২-০ ব্যবধানে পিছিয়ে থেকে বিরতিতে গেছে হামজা চৌধুরীদের দল।
জাকার্তার গেলোরা বুং কার্নো স্টেডিয়ামে ম্যাচের শুরু থেকেই বাংলাদেশের ওপর চাপ তৈরি করে মালয়েশিয়া। সেই চাপ সামলে কিছু সময় ম্যাচে টিকে থাকলেও শেষ পর্যন্ত আরিফ আইমানকে আটকাতে পারেনি বাংলাদেশের রক্ষণ। মালয়েশিয়ার দুই গোলই এসেছে এই উইঙ্গারের পা থেকে।
ম্যাচের আগে দুই দলের শক্তির ব্যবধানও ছিল স্পষ্ট। ফিফা র্যাঙ্কিংয়ে মালয়েশিয়া ১৩৬তম, বাংলাদেশ ১৮১তম। তবু শক্তিশালী প্রতিপক্ষের বিপক্ষে প্রতিদ্বন্দ্বিতা করার লক্ষ্য নিয়েই মাঠে নেমেছিল টমাস ডুলির দল। প্রথম ৪৫ মিনিট শেষে অবশ্য ২-০ ব্যবধান সেই কাজ আরও কঠিন করে দিয়েছে।
ফিফা আসিয়ান কাপের
ডিভিশন-১-এর ‘এ’ গ্রুপে বাংলাদেশ ও মালয়েশিয়ার সঙ্গে রয়েছে স্বাগতিক ইন্দোনেশিয়া ও সিঙ্গাপুর। এই ম্যাচ দিয়েই এবারের প্রতিযোগিতায় অভিযান শুরু করেছে বাংলাদেশ।
