রোমেরোর চোখে মেসিই ব্যালন ডি’অরের একমাত্র দাবিদার

লিওনেল মেসি যতদিন ফুটবল খেলবেন, ততদিন ব্যালন ডি’অরও তার হাতেই দেখতে চান ক্রিস্তিয়ান রোমেরো। আর্জেন্টাইন সতীর্থকে এখনো বিশ্বের সেরা ফুটবলার মনে করেন আতলেতিকো মাদ্রিদের এই ডিফেন্ডার।
মাদ্রিদ ডার্বিতে রিয়ালকে ২-১ গোলে হারানোর পর ইএসপিএনের সঙ্গে কথা বলতে গিয়ে মেসির ব্যালন ডি’অর জয়ের সম্ভাবনা নিয়ে প্রশ্ন করা হয় রোমেরোকে।
জবাবে তিনি বলেন, ‘অবশ্যই ব্যালন ডি’অর মেসির। তার মতো আর কেউ নেই। আমি সব সময়ই এটা বলি।’
সেখানেই থামেননি ‘কুতি’ রোমেরো। মেসি অবসর নেওয়ার পর পুরস্কারটির ভবিষ্যৎ নিয়েও খোঁচা দিয়েছেন তিনি।
রোমেরোর ভাষায়, ‘যেদিন সে আর না খেলার সিদ্ধান্ত নেবে, তখন দেখা যাবে কাকে দেওয়া হবে। সম্ভবত যার মার্কেটিং সবচেয়ে বেশি, কারণ এখন বিষয়টা কিছুটা এমনই।’
মেসির খেলোয়াড়ি সামর্থ্যের পাশাপাশি তার ব্যক্তিত্বেরও প্রশংসা করেছেন রোমেরো। জাতীয় দলে নিজের শুরুর দিনগুলোতে মানিয়ে নিতে মেসি তাকে অনেক সাহায্য করেছিলেন বলেও জানান তিনি।
শৈশব থেকেই মেসিকে নিজের আদর্শ মনে করেন রোমেরো। জাতীয় দলে দীর্ঘ সময় একই ড্রেসিংরুম ভাগ করার পরও সেই মুগ্ধতা কমেনি তার। রোমেরোর মতে, মেসিই সর্বকালের সেরা।
আগামী ৬ অক্টোবর বেনিনের বিপক্ষে মোনুমেন্তালে আর্জেন্টিনার হয়ে শেষ ম্যাচ খেলবেন মেসি। সেই ম্যাচ দিয়েই দুই দশকের বেশি সময়ের আন্তর্জাতিক ক্যারিয়ারের আনুষ্ঠানিক বিদায় নেবেন তিনি।
