logo
Advertisement

রিয়াল-ইন্টার, লিভারপুল-আতলেটিকো দিয়ে শুরু হচ্ছে চ্যাম্পিয়ন্স লিগ

এশিয়া পোস্ট স্পোর্টস
রিয়াল-ইন্টার, লিভারপুল-আতলেটিকো দিয়ে শুরু হচ্ছে চ্যাম্পিয়ন্স লিগ
উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ ট্রফি। ছবি: গেটি ইমেজ

ড্রয়ের দুই দিন পর চ্যাম্পিয়ন্স লিগের লিগ পর্বের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করেছে উয়েফা। আগামী ৮ সেপ্টেম্বর রিয়াল মাদ্রিদ ও ইন্টার মিলানের লড়াই দিয়ে শুরু হবে ইউরোপের ক্লাব ফুটবলের সবচেয়ে মর্যাদাপূর্ণ প্রতিযোগিতাটির নতুন মৌসুম।

Advertisement

প্রথম ম্যাচটি নিজেদের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে খেলবে রিয়াল। একই দিনে পোর্তোর মাঠে নামবে ম্যানচেস্টার সিটি। পরদিন ৯ সেপ্টেম্বর ফেইনুর্দকে আতিথ্য দেবে বার্সেলোনা। অ্যানফিল্ডে অ্যাতলেটিকো মাদ্রিদের মুখোমুখি হবে লিভারপুল।

১০ সেপ্টেম্বর আজারবাইজানের ক্লাব সাবাহর বিপক্ষে ম্যাচ দিয়ে চ্যাম্পিয়নস লিগে প্রত্যাবর্তন করবে ম্যানচেস্টার ইউনাইটেড। দুই বছর পর প্রতিযোগিতাটিতে ফিরেছে ইংলিশ ক্লাবটি।

এবারের লিগ পর্বে অংশ নিচ্ছে ৩৬টি দল। প্রতিটি দল ভিন্ন আট প্রতিপক্ষের বিপক্ষে চারটি করে ঘরের মাঠে ও চারটি বাইরে ম্যাচ খেলবে। আট রাউন্ড শেষে পয়েন্ট তালিকার প্রথম আট দল সরাসরি শেষ ষোলোয় উঠবে। নবম থেকে ২৪তম স্থানে থাকা দলগুলোকে খেলতে হবে নকআউট পর্বের প্লে-অফ।

লিগ পর্ব চলবে আগামী বছরের ২৭ জানুয়ারি পর্যন্ত। শেষ রাউন্ডের সব ম্যাচ একই দিনে অনুষ্ঠিত হবে।

লিগ পর্বের সূচি

- প্রথম রাউন্ড: ৮ থেকে ১০ সেপ্টেম্বর ২০২৬

- দ্বিতীয় রাউন্ড: ১৩ ও ১৪ অক্টোবর ২০২৬

- তৃতীয় রাউন্ড: ২০ ও ২১ অক্টোবর ২০২৬

- চতুর্থ রাউন্ড: ৩ ও ৪ নভেম্বর ২০২৬

- পঞ্চম রাউন্ড: ২৪ ও ২৫ নভেম্বর ২০২৬

- ষষ্ঠ রাউন্ড: ৮ ও ৯ ডিসেম্বর ২০২৬

- সপ্তম রাউন্ড: ১৯ ও ২০ জানুয়ারি ২০২৭

- অষ্টম রাউন্ড: ২৭ জানুয়ারি ২০২৭

নকআউট পর্বের সূচি

- প্লে-অফ: ১৬, ১৭, ২৩ ও ২৪ ফেব্রুয়ারি ২০২৭

- শেষ ষোলো: ৯, ১০, ১৬ ও ১৭ মার্চ ২০২৭

- কোয়ার্টার ফাইনাল: ৬, ৭, ১৩ ও ১৪ এপ্রিল ২০২৭

- সেমিফাইনাল: ২৭ ও ২৮ এপ্রিল এবং ৪ ও ৫ মে ২০২৭

- ফাইনাল: ৫ জুন ২০২৭

ফাইনাল অনুষ্ঠিত হবে মাদ্রিদের আতলেটিকো মাদ্রিদের ঘরের মাঠ এস্তাদিও মেত্রোপলিতানোয়। ২০১৯ সালের পর দ্বিতীয়বার চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল আয়োজন করবে স্টেডিয়ামটি।

রিয়াল-ইন্টার, লিভারপুল-আতলেটিকো দিয়ে শুরু হচ্ছে চ্যাম্পিয়ন্স লিগ