logo

গুগল ড্রাইভে বাড়তি জায়গা পাবেন যেভাবে

গুগল ড্রাইভে বাড়তি জায়গা পাবেন যেভাবে

ছবি, ভিডিও, ই-মেইল আর নানা ফাইল জমতে জমতে একসময় গুগল ড্রাইভের ফ্রি ১৫ জিবি স্টোরেজ হঠাৎ করেই পূর্ণ হয়ে যায়। তখন নতুন ফাইল আপলোড করতে গেলেই সমস্যায় পড়তে হয়।

তবে চিন্তার কিছু নেই। টাকা খরচ না করেও খুব সহজ কয়েকটি উপায়ে আপনি গুগল ড্রাইভে জায়গা খালি করতে পারেন। একটু গুছিয়ে নিলেই অনেকটা স্টোরেজ ফিরে পাওয়া সম্ভব।

বড় ফাইল আগে মুছুন

অনেক ছোট ফাইল মুছার চেয়ে বড় ফাইল ডিলিট করা বেশি কার্যকর।

  • গুগল ড্রাইভে গিয়ে Storage অপশনে ক্লিক করুন
  • বড় থেকে ছোট আকারে ফাইল সাজানো দেখাবে
  • সবচেয়ে বড় ভিডিও বা অপ্রয়োজনীয় ফাইলগুলো মুছে ফেলুন

জি-মেইলেও একই কাজ করতে পারেন:

সার্চ বক্সে লিখুন: has:attachment larger:10MB

বড় অ্যাটাচমেন্টযুক্ত ই-মেইলগুলো একসঙ্গে ডিলিট করুন

মনে রাখবেন, ডিলিট করার পর Trash খালি না করলে জায়গা ফ্রি হবে না।

  • স্প্যাম ও অপ্রয়োজনীয় মেইল পরিষ্কার করুন
  • স্প্যাম ফোল্ডার অনেক সময় অজান্তেই জায়গা দখল করে রাখে।
  • Spam ফোল্ডারে গিয়ে Delete all spam messages ক্লিক করুন
  • Social ও Promotions ট্যাবও দেখে অপ্রয়োজনীয় মেইল মুছে ফেলুন

গুগল ফটোস পরিষ্কার করুন

  • গুগল ফটোসে থাকা ছবি ও ভিডিও দ্রুত স্টোরেজ ভরিয়ে ফেলে।
  • ডুপ্লিকেট বা ঝাপসা ছবি মুছে ফেলুন
  • অপ্রয়োজনীয় ভিডিও বা পুরোনো ফাইল ডিলিট করুন
  • চাইলেই Trash খালি করে দ্রুত জায়গা খালি করতে পারেন।
  • দরকারি ফাইল আগে ডাউনলোড করুন
  • যে ফাইলগুলো মুছতে চাইছেন না, সেগুলো আগে নিজের ডিভাইসে ডাউনলোড করে রাখুন।
  • এরপর ড্রাইভ বা ফটোস থেকে ডিলিট করুন

এতে ফাইল থাকবে, আবার অনলাইন স্টোরেজও খালি হবে

ডিজিটাল ফাইলও নিয়মিত গুছিয়ে রাখা দরকার। ছোট ছোট কিছু পদক্ষেপই বড় স্টোরেজ সমস্যার সমাধান দিতে পারে। একটু সময় দিলেই আপনার গুগল ড্রাইভ আবার হালকা হয়ে যাবে।

সূত্র: সিনেট