ফেসবুক মেসেঞ্জারে লোকেশন শেয়ার করার নিয়ম

আজকাল বন্ধু, পরিবারের সদস্য বা সহকর্মীর সঙ্গে নিজের অবস্থান শেয়ার করা অনেক সময় জরুরি হয়ে ওঠে। ফেসবুক মেসেঞ্জারে এটি করা খুবই সহজ। আপনি চাইলে লাইভ লোকেশন শেয়ার করতে পারেন, যাতে আপনার চলাফেরা রিয়েল টাইমে দেখা যায়, অথবা একটি নির্দিষ্ট জায়গার লোকেশন পাঠাতে পারেন। এই ফিচার ব্যবহার করলে শুধু সেই চ্যাটে থাকা মানুষই আপনার অবস্থান দেখতে পারবে।
লাইভ লোকেশন স্বয়ংক্রিয়ভাবে এক ঘণ্টার পরে বন্ধ হয়ে যাবে। তবে চাইলে যে কোনো সময় আপনি শেয়ার বন্ধ করতে পারবেন। এটি বিশেষ করে জরুরি পরিস্থিতি, বন্ধুদের সঙ্গে মিলন বা কোনো জায়গায় পৌঁছানোর সময় খুবই কাজে লাগে।
লোকেশন শেয়ার করার ধাপ
- ফেসবুক মেসেঞ্জারে লোকেশন শেয়ার করতে নিচের ধাপগুলো অনুসরণ করুন:
- মেসেঞ্জার অ্যাপ খুলুন এবং সেই চ্যাটে ঢুকুন যেখানে আপনি লোকেশন শেয়ার করতে চান।
- চ্যাটের নিচের দিকে থাকা ‘Options’ (প্লাস আইকন) ট্যাপ করুন।
- দেখানো অপশনগুলোর মধ্যে থেকে লোকেশন আইকন সিলেক্ট করুন।
- ‘Start sharing live location’ ট্যাপ করুন।
এই ধাপগুলো অনুসরণ করলে আপনার লাইভ লোকেশন শেয়ার হয়ে যাবে এবং চ্যাটে থাকা মানুষ আপনার অবস্থান দেখতে পারবে।
নির্দিষ্ট জায়গার লোকেশন শেয়ার করা
আপনি যদি লাইভ অবস্থান না শেয়ার করে শুধু কোনো নির্দিষ্ট জায়গার লোকেশন পাঠাতে চান, তাহলে ‘pinned location’ অপশন ব্যবহার করতে পারেন। এতে চ্যাটের অন্যরা শুধু সেই নির্দিষ্ট জায়গার লোকেশন দেখতে পারবে, আপনার চলাফেরার তথ্য দেখা যাবে না।
লোকেশন শেয়ার বন্ধ করার ধাপ
- যদি আপনার মনে হয় আর লোকেশন শেয়ার করা প্রয়োজন নেই, তবে খুব সহজে এটি বন্ধ করা যায়:
- চ্যাট খুলুন যেখানে আপনি লাইভ লোকেশন শেয়ার করছেন।
- সেই মেসেজ পর্যন্ত স্ক্রোল করুন যেখানে আপনি লোকেশন পাঠিয়েছিলেন।
- ‘View location’ ট্যাপ করুন এবং তারপর ‘Stop sharing location’ বাটনে চাপ দিন।
এইভাবে আপনার লোকেশন শেয়ার বন্ধ হয়ে যাবে।
iOS ব্যবহারকারীদের জন্য টিপস
iOS ডিভাইসে লোকেশন শেয়ার করার আগে আপনাকে মেসেঞ্জারে অ্যাপকে ‘location access’ দিতে হবে। এটি না দিলে লোকেশন শেয়ার সম্ভব হবে না। এ ছাড়া, আপনার শেয়ার করা লোকেশন সর্বদা আপডেট রাখতে চাইলে ‘Always’ লোকেশন অপশন নির্বাচন করুন।
কেন লোকেশন শেয়ার করা গুরুত্বপূর্ণ
নিরাপত্তার জন্য: জরুরি পরিস্থিতিতে বন্ধু বা পরিবার দ্রুত আপনাকে খুঁজে পেতে পারবে।
সময় বাঁচাতে: মিটিং বা দেখা করার সময় সময় লোকেশন শেয়ার করলে সহজে একে অপরকে খুঁজে পাওয়া
সূত্র : ফেসবুক মেসেঞ্জার সহায়তা কেন্দ্র