গুগল অ্যাকাউন্টের পাসওয়ার্ড ভুলে গেলে ফিরে পাবেন যেভাবে
এশিয়া পোস্ট ডেস্ক

গুগল অ্যাকাউন্টের পাসওয়ার্ড ভুলে গেলে অনেকেই দুশ্চিন্তায় পড়ে যান, কারণ এর সাথে জিমেইল, গুগল পেসহ নানা গুরুত্বপূর্ণ সেবা যুক্ত থাকে। তবে উদ্বেগের কিছু নেই; গুগলের নিজস্ব প্রক্রিয়ার মাধ্যমেই সহজ কয়েকটি ধাপে ভুলে যাওয়া পাসওয়ার্ড পুনরায় রিসেট করে নেওয়া সম্ভব।
পাসওয়ার্ড রিসেট করার কার্যকর কিছু পদ্ধতি নিচে তুলে ধরা হলো:
সাধারণ নিয়মে পাসওয়ার্ড রিসেট
- প্রথমে ‘accounts.google.com’ ওয়েবসাইটে যান।
- আপনার জিমেইল অ্যাড্রেস বা নিবন্ধিত মোবাইল নম্বরটি লিখুন।
- এরপর Forgot Password অপশনে ক্লিক করুন।
আপনার অ্যান্ড্রয়েড ফোনে আগে থেকেই ওই গুগল অ্যাকাউন্ট সাইন-ইন করা থাকলে একটি নোটিফিকেশন বা প্রম্পট আসবে।
সেখানে ‘Yes, It’s me’ অপশনে ট্যাপ করুন এবং নতুন পাসওয়ার্ড তৈরি করে নিন।
ফোনে অ্যাকাউন্ট সাইন-ইন করা না থাকলে
- প্রথমে ‘accounts.google.com’ লিংকে গিয়ে জিমেইল বা মোবাইল নম্বর দিন।
- নিচে থাকা ‘Try another way’ (অন্য উপায়ে চেষ্টা করুন) অপশনে ট্যাপ করুন।
- আপনার মনে থাকা আগের যেকোনো পাসওয়ার্ড দিন। পাসওয়ার্ড সঠিক হলে স্বয়ংক্রিয়ভাবে লগ-ইন হয়ে যাবে।
- তা না হলে ‘Next’ অপশনে ক্লিক করলে আপনার রিকভারি ইমেইলে একটি ভেরিফিকেশন কোড পাঠানো হবে।
- প্রাপ্ত কোডটি নির্দিষ্ট ঘরে বসিয়ে নতুন পাসওয়ার্ড সেট করে নিন।
অ্যান্ড্রয়েড ফোনের সেটিংস বা গুগল অ্যাপ থেকে
- ফোনের Google অ্যাপে বা সেটিংসে যান।
- Manage your Google Account অপশনে ট্যাপ করুন।
- ওপরের ট্যাব থেকে Security সেকশনে যান।
- নিচে স্ক্রল করে Password অপশনে ক্লিক করুন এবং Forgot Password-এ চাপ দিন।
- ডিভাইসের স্ক্রিন লক (ফিংগারপ্রিন্ট, পিন বা প্যাটার্ন) যাচাই করতে বলা হলে Continue দিয়ে স্ক্রিন লক সম্পূর্ণ করুন।
এরপর সহজেই নতুন পাসওয়ার্ড বসিয়ে অ্যাকাউন্ট পুনরুদ্ধার করুন।


