logo

‘আইফোন ১৮ই’র ক্যামেরা নকশায় কি পরিবর্তন আসছে

‘আইফোন ১৮ই’র ক্যামেরা নকশায় কি পরিবর্তন আসছে
আইফোন ১৮ই। ছবি: অ্যাপল

আইফোনের নতুন মডেল উন্মোচনের ক্ষেত্রে নতুন কৌশল নিয়েছে অ্যাপল। পুরো প্রক্রিয়াটি দুটি ধাপে ভাগ করেছে কোম্পানিটি। গত সেপ্টেম্বরে প্রিমিয়াম ‘আইফোন ১৮ প্রো’ ও ‘আইফোন ডুও’ বাজারে আনার পর এবার কম দামের বিভিন্ন মডেলের নতুন সংস্করণ আনার প্রস্তুতি নিচ্ছে মার্কিন প্রযুক্তি জায়ান্টটি। এগুলোর নকশায় দামি আইফোনগুলোর ছোঁয়া বেশি থাকবে।

প্রযুক্তি সংবাদমাধ্যম এনগ্যাজেটের দেখা নতুন ‘আইফোন ১৮ই’-এর ‘কম্পিউটার এইডেড ডিজাইন’ বা সিএডি চিত্রে ফোনটির পেছনে নতুনভাবে সাজানো ক্যামেরা বাম্প দেখা গেছে, যা অনেকটাই প্রো মডেলের মতো।

Advertisement

ফাঁস হওয়া ছবিগুলো অনুসারে, আইফোন ১৮ই-এর পেছনের ক্যামেরা ক্লাস্টারটি প্রো মডেলগুলোর আদলে নতুন করে ডিজাইন করা হয়েছে। এনগ্যাজেটের মতে, এই ছবিগুলো অ্যাপলের সাপ্লাই চেইনের একটি নির্ভরযোগ্য সূত্র থেকে এসেছে, যিনি এর আগে আইফোন ১৭ এবং আইফোন ১৮ প্রো বাজারে আসার আগেই সেগুলোর রঙ সম্পর্কে সঠিক তথ্য দিয়েছিলেন।

বর্তমান ‘আইফোন ১৭ই’-তে আলাদা কোনো ক্যামেরা বাম্প নেই। এর বদলে লেন্সের সামান্য উঁচু অংশ রয়েছে, যা ফোনের পেছনের অংশের সঙ্গে প্রায় সমান হয়ে বসে আছে, আর মাইক্রোফোন ও এলইডি ফ্ল্যাশও সরাসরি পেছনের কাচের কাটআউটে যুক্ত।

আপগ্রেডগুলো আইফোন এয়ার ২-কে আরও বেশি লাভজনক একটি ক্রয়ে পরিণত করেছে। বিশেষ করে, শুধু ‘আইফোন ১৮ই’ মডেলেই এই নতুন ক্যামেরা মডিউল ডিজাইনটি থাকবে। অন্যদিকে, স্ট্যান্ডার্ড আইফোন ১৮ এবং আইফোন এয়ার২-এর সিডিএ (কম্পিউটার-এইডেড ডিজাইন) ড্রয়িংয়ে ডিজাইনটি একই রাখা হয়েছে, তবে ক্যামেরা মডিউলটি ৩ দশমিক ৪৫ মিমি থেকে বেড়ে ৩ দশমিক ৮ মিমি হয়ে আরও পুরু হয়েছে। এই দুটি পণ্যও বসন্তকালীন ইভেন্টে আইফোন ১৮ই-এর সাথে লঞ্চ হবে বলে আশা করা হচ্ছে।

তবে এনগ্যাজেটের দেখা সিএডি চিত্র অনুসারে, ‘আইফোন ১৮ই’-এর ক্ষেত্রে অ্যাপল এই নকশা বদলানোর কথা ভাবছে। রেন্ডারগুলোতে আয়তাকার একটি ক্যামেরা বাম্প দেখা গেছে, যার মাপ আনুমানিক ২৮ মিলিমিটার বাই ৩৫ মিলিমিটার।

এর ভেতরেই রয়েছে একক রিয়ার ক্যামেরা, এলইডি ফ্ল্যাশ ও রিয়ার মাইক্রোফোন, যা অনেকটা ‘এম৫ আইপ্যাড প্রো’-এর ক্যামেরা মডিউলের আদলে তৈরি। আগামী বসন্তে ‘১৮ই’-এর সঙ্গেই এই দুটি মডেল উন্মোচিত হওয়ার কথা রয়েছে।

আইফোন ১৫ থেকেই অ্যাপল তাদের বেস মডেলগুলোতে একই ৪৮ মেগাপিক্সেলের ‘সনি আইএমএক্স৯০৪’ সেন্সর ব্যবহার করে আসছে। ফলে পুরু ক্যামেরা মডিউল নতুন সেন্সর বা উন্নত ক্যামেরার ইঙ্গিত দিতে পারে।

‘আইফোন এয়ার ২’-এর ক্ষেত্রে এনগ্যাজেটের দেখা সিএডি চিত্রগুলো আগের সেই গুঞ্জনকেই সমর্থন করছে।

গুঞ্জন উঠেছিল, অ্যাপলের অতিপাতলা এই ফোনে পেছনের দিকে দ্বিতীয় একটি ক্যামেরা যুক্ত হতে যাচ্ছে। কারণ এর একক লেন্স নিয়েই ব্যবহারকারীদের অন্যতম প্রধান অভিযোগ ছিল।

‘এয়ার ২’-এর পুরুত্ব আগের মতোই ৫ দশমিক ৬ মিলিমিটার থাকবে, তবে এর ক্যামেরা মডিউলের পুরুত্ব ৩ দশমিক ৪৫ মিলিমিটার থেকে বেড়ে ৩ দশমিক ৮ মিলিমিটার হবে, যেখানে দুটি লেন্স পাশাপাশি সাজানো থাকবে।

মার্কিন বাণিজ্য প্রকাশনা ব্লুমবার্গ প্রতিবেদনে লিখেছে, অ্যাপল দ্বিতীয় প্রজন্মের এয়ার মডেলে একটি আল্ট্রা-ওয়াইড লেন্স যোগ করছে। নতুন সিএডি চিত্রগুলো সেই প্রতিবেদনকেই সমর্থন করল।