এবার ইনস্টাগ্রাম ও ইউটিউবের ইনফ্লুয়েন্সারদের দিকে নজর ফেসবুকের

ফেসবুক তাদের নতুন প্রোগ্রাম ‘ক্রিয়েটর ফাস্ট ট্র্যাক’-এর আওতায় ইনস্টাগ্রাম ও ইউটিউবের বড় ইনফ্লুয়েন্সারদের প্রতি মাসে ৩ হাজার ডলার (প্রায় ২,২৬০ পাউন্ড) দেওয়ার ঘোষণা দিয়েছে। এই প্রোগ্রাম মূলত তাদের জন্য, যারা অন্য ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্মে (যেমন ইন্সট্রাগ্রাম, টিকটক ও ইউটিউবে) এক মিলিয়নের বেশি ফলোয়ার আছে।
প্রোগ্রামের শর্ত
- আবেদনকারীর অন্য প্ল্যাটফর্মে ১ মিলিয়নের বেশি ফলোয়ার থাকতে হবে।
- প্রতি মাসে ১৫টি রিলস বা শর্ট ভিডিও ফেসবুকে আপলোড করতে হবে।
- প্রোগ্রামটি সর্বোচ্চ তিন মাসের জন্য কার্যকর।
- যারা এক মিলিয়নের কম ফলোয়ার আছে, তারা মাসে সর্বোচ্চ ১,০০০ ডলার উপার্জন করতে পারবে।
ফেসবুকের লক্ষ্য
মেটা কোম্পানি জানিয়েছে, এই প্রোগ্রামটি প্রতিষ্ঠিত ক্রিয়েটর যারা ফেসবুকে নতুন বা পুনরায় সক্রিয় হচ্ছেন তাদের জন্য। ২০২৫ সালে মেটা প্রায় ৩ বিলিয়ন ডলার ক্রিয়েটরদের জন্য বিভিন্ন মনিটাইজেশন প্রোগ্রামের মাধ্যমে প্রদান করেছে।
ফেসবুকের সুবিধা
ক্রিয়েটররা ফেসবুকের মনিটাইজেশন প্রোগ্রামে অংশ নিতে পারবেন, যা তাদের ভিডিওর ভিউ বা দর্শকের সময়ের উপর ভিত্তি করে পেমেন্ট দেয়। তবে শোয়ার্জেনবার্গার মনে করেন, এই প্রোগ্রাম ছোট ক্রিয়েটরদের আকৃষ্ট করবে, যা ফেসবুকের অডিয়েন্স বাড়াতে খুব একটা সাহায্য করবে না।
ফেসবুক বড় ক্রিয়েটরদের আকৃষ্ট করার চেষ্টা করলেও, বড় ফলোয়ারদের জন্য এটি আয় বাড়ানোর যথেষ্ট উৎসাহ নয়। ব্যবহারকারীদের ফেসবুকে আনতে এবং প্ল্যাটফর্মকে ক্রিয়েটরদের জন্য আকর্ষণীয় করার ক্ষেত্রে আরও বড় ও দীর্ঘমেয়াদি পদক্ষেপ প্রয়োজন।
সূত্র : বিবিসি