logo

দেশের প্রথম ব্রডব্যান্ড এক্সপো শুরু সোমবার

দেশের প্রথম ব্রডব্যান্ড এক্সপো শুরু সোমবার

দেশের ব্রডব্যান্ড খাতের উন্নয়ন, উদ্ভাবন এবং ভবিষ্যৎ সম্ভাবনা তুলে ধরতে প্রথমবারের মতো তিন দিনব্যাপী ব্রডব্যান্ড এক্সপো শুরু হচ্ছে আগামী সোমবার (১৩ এপ্রিল) থেকে। এতে ব্রডব্যান্ড খাতের বর্তমান অবস্থা, ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরা হবে বলে জানিয়েছেন এর আয়োজক  ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (আইএসপিএবি)। রাজধানীর আগারগাঁওস্থ বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে এই এক্সপো অনুষ্ঠিত হবে। 

শনিবার (১১ এপ্রিল) রাজধানীর বনানীতে আইএসপিএবি কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান হয়। ব্রডব্যান্ড এক্সপোর প্রতিপাদ্য নির্ধারিত হয়েছে ‘লিংকিং পিপল, লিংকিং ফিউচার’।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন আইএসপিএবির সভাপতি মোহাম্মদ আমিনুল হাকিম, মহাসচিব নাজমুল করিম ভুঞাঁ, সহসভাপতি নেয়ামুল হক খান, যুগ্ম মহাসচিব মাহবুব আলম রাজু, যুগ্ম মহাসচিব ফুয়াদ মোহম্মদ শরফুদ্দিন, কোষাধ্যক্ষ মইন উদ্দিন আহমেদ, পরিচালক রাশেদুর রহমান রাজন, মো. মিঠু হাওলাদার, সাব্বির আহমেদ, রাইসুল ইসলাম তুহিন, মো. জুবায়ের ইসলাম ও এসএম সাইফুল ইসলাম সেলিমসহ পৃষ্ঠপোষক প্রতিষ্ঠানগুলোর প্রতিনিধিরা। 

প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন। বিশেষ অতিথি হিসেবে থাকবেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা রেহান এ. আসাদ, ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব আবদুন নাসের খান, টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) এমদাদ উল বারীসহ অন্যরা। 

১৫ এপ্রিল ব্রডব্যান্ড এক্সপোর সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ডাক, টেলিযোগাযোগ এবং তথ্যপ্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম। বিশেষ অতিথি হিসেবে থাকবেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক আবদুস সালাম, আইসিটি বিভাগের সচিব কাজী আনোয়ার হোসেন, বিটিআরসির ভাইস চেয়ারম্যান আবু বকর সিদ্দিকসহ অন্যরা।

সমাপনী অনুষ্ঠান শেষে আমন্ত্রিত অতিথিদের জন্য অনুষ্ঠিত হবে গ্র্যান্ড মেজবান।

ব্রডব্যান্ড এক্সপোতে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা রোবটিকস, আইওটিভিত্তিক প্রায় ২৫টি উদ্ভাবনী প্রজেক্ট প্রদর্শন করবেন। এক্সপেরিয়েন্স জোনে সেসব দেখতে পারবেন প্রদর্শনীতে আসা দর্শনার্থীরা। তাছাড়া তথ্য ও টেলিযোগাযোগ খাতের বিভিন্ন প্রতিষ্ঠান তাদের সেবা, সফটওয়্যার, হার্ডওয়্যার ও নেটওয়ার্ক পণ্যগুলো প্রদর্শন করবে।
 
সংবাদ সম্মেলনে জানানো হয়, এবারের প্রদর্শনীতে ১০টি প্যাভিলিয়ন, ৩৫টি মিনি প্যাভিলিয়ন ও ২০টি স্টল থাকবে। ব্রডব্যান্ড এক্সপোর প্লাটিনাম স্পন্সর ফাইবার অ্যাট হোম লিমিটেড ও সামিট কমিউনিকেশন্স লিমিটেড। ডায়মন্ড স্পন্সর আম্বার আইটি লিমিটেড, সি-ডাটা, ওএফএস ক্যাবলস এবং রেস অনলাইন লিমিটেড।

গোল্ড স্পন্সর কেএস নেটওয়ার্ক লিমিটেড, সার্কেল নেটওয়ার্ক, এডিএন টেলিকম লিমিটেড, প্লেক্সাস ক্লাউড লিমিটেড, একসেল টেকনোলজিস লিমিটেড, ডট ইন্টারনেট, লিংক থ্রি কমিউনিকেশন্স লিমিটেড, এআরএ টেকনোলজিস লিমিটেড, জিএএমএমএ ইনোভেশন লিমিটেড, মায়েস্ত্রো টেকনোলজিস লিমিটেড, ইন্টারক্লাউড লিমিটেড, সাউথ বাংলা লিমিটেড, এক্সাবাইট লিমিটেড এবং জিনিউ বাংলাদেশ লিমিটেড।