logo
Advertisement

আনফ্রেন্ড না করেই নির্দিষ্ট ব্যক্তির কাছ থেকে পোস্ট লুকানোর উপায়

এশিয়া পোস্ট ডেস্ক
এশিয়া পোস্ট ডেস্ক
আনফ্রেন্ড না করেই নির্দিষ্ট ব্যক্তির কাছ থেকে পোস্ট লুকানোর উপায়
ছবি: প্রযুক্তি

ফেসবুকে তো আমরা প্রতিদিন কতকিছুই শেয়ার করি। ব্যক্তিগত ছবি থেকে শুরু করে ঘোরাঘুরি, খাওয়াদাওয়া, হাসি-আনন্দের মুহূর্ত সবকিছুই পোস্ট করি। কিন্তু এই ছবি বা পোস্টগুলো অনেক সময় আমরা সবাইকে দেখাতে চাই না। আবার সামাজিক কারণে সেই মানুষগুলোকে ‘আনফ্রেন্ড’ বা ‘ব্লক’ করাও বেশ অস্বস্তিকর।

এই সমস্যার সমাধান হিসেবে ফেসবুকের নিজস্ব কিছু প্রাইভেসি সেটিংস আছে, যা ব্যবহার করে আপনি খুব সহজেই ঠিক করতে পারবেন কে আপনার পোস্ট দেখবে আর কে দেখবে না।

এখন একদম সহজ কয়েকটি ধাপে দেখে নেওয়া যাক কীভাবে কাজটি করবেন।

প্রথম ধাপ: প্রথমে আপনার ফোনের ফেসবুক অ্যাপে গিয়ে প্রোফাইল আইকন বা ডান দিকের থ্রি-লাইন মেনুতে ক্লিক করুন।

দ্বিতীয় ধাপ: একটু নিচে নেমে Settings & Privacy তে ট্যাপ করুন, সেখান থেকে Settings অপশনে যান।

তৃতীয় ধাপ: নিচে স্ক্রল করে Audience and visibility সেকশনে যান এবং Posts অপশনে ঢুকুন।

চতুর্থ ধাপ: সেখানে Who can see your future posts অপশন দেখতে পাবেন, ঐটাতে ক্লিক করুন।

এখানে গেলে আপনি ৫টি অপশন দেখতে পাবেন। নিজের পছন্দমতো যেকোনো একটি বেছে নিন।

Public (পাবলিক): এটি বেছে নিলে আপনার ফ্রেন্ডলিস্টে না থাকলেও ফেসবুকের সবাই পোস্ট দেখতে পারবে।

Friends (ফ্রেন্ডস): শুধু আপনার সাথে এড থাকা বন্ধুরা পোস্ট দেখতে পারবে।

Friends except (ফ্রেন্ডস এক্সসেপ্ট): এটিই আসল ম্যাজিক। এই অপশনে আসলেই আপনার সমস্যার সমাধান পেয়ে যাবেন। আপনার বন্ধুদের মধ্যে যাদেরকে পোস্টটি দেখাতে চান না, এই অপশনে গিয়ে শুধু তাদের নামগুলোতে টিক চিহ্ন দিয়ে দিন। তারা আর আপনার পোস্ট দেখতে পারবে না।

Specific friends (স্পেসিফিক ফ্রেন্ডস): আপনি যদি চান পোস্টটি ফ্রেন্ডলিস্টের সব মানুষ না দেখে শুধু হাতে গোনা কয়েকজন বিশেষ বন্ধু দেখুক, তবে তাদের নাম নির্বাচন করতে পারেন।

Only me (অনলি মি): পোস্টটি শুধু আপনি নিজেই দেখতে পারবেন, অন্য কেউ দেখবে না।

সোশ্যাল মিডিয়া আপনার ব্যক্তিগত জায়গা। তাই কাদের সাথে নিজের জীবনের ছোট ছোট সুন্দর মুহূর্তগুলো শেয়ার করবেন, সেই নিয়ন্ত্রণটাও পুরোপুরি আপনার হাতেই থাকা উচিত। সবার সামনে নিজের সুন্দর মুহূর্তগুলো প্রকাশ না্ করে এখনই আপনার প্রাইভেসি সেটিংসটি পছন্দমতো সাজিয়ে নিন আর নিশ্চিন্তে পোস্ট করুন।

সূত্র: প্রযুক্তি