Advertisement

একটি সেটিং চালু করলেই নির্ধারিত সময়ে নিজেই ইমেইল পাঠাবে জিমেইল

এশিয়া পোস্ট ডেস্ক
একটি সেটিং চালু করলেই নির্ধারিত সময়ে নিজেই ইমেইল পাঠাবে জিমেইল
ছবি : সংগৃহীত

রাত জেগে গুরুত্বপূর্ণ ইমেইল লিখেছেন, কিন্তু চান সেটি অফিস সময়ে পৌঁছাক? অথবা ভিন্ন টাইম জোনে থাকা কোনো ক্লায়েন্ট, সহকর্মী বা প্রতিষ্ঠানের কাছে নির্দিষ্ট সময়ে ইমেইল পাঠাতে চান? এমন পরিস্থিতিতে জিমেইলের ‘Schedule Send’ ফিচার হতে পারে দারুণ কাজে লাগার মতো একটি সুবিধা।

এই বিল্ট-ইন ফিচারের মাধ্যমে অতিরিক্ত কোনো অ্যাপ বা সফটওয়্যার ছাড়াই আগে থেকে ইমেইল লিখে নির্দিষ্ট তারিখ ও সময় অনুযায়ী পাঠানো যায়।

কম্পিউটার থেকে যেভাবে ইমেইল শিডিউল করবেন

  • জিমেইলে প্রবেশ করে Compose-এ ক্লিক করুন।
  • প্রাপকের ইমেইল ঠিকানা, Subject এবং বার্তা লিখুন।
  • Send বাটনের পাশের নিচের দিকের তীর চিহ্নে ক্লিক করুন।
  • Schedule send অপশন নির্বাচন করুন।
  • জিমেইলের প্রস্তাবিত সময় বেছে নিতে পারেন অথবা Pick date & time নির্বাচন করে নিজের পছন্দের তারিখ ও সময় নির্ধারণ করুন।
  • Schedule send-এ ক্লিক করলেই ইমেইল নির্ধারিত সময়ে পাঠানোর জন্য সংরক্ষিত হবে।

স্মার্টফোন থেকে যেভাবে করবেন

  • জিমেইল অ্যাপ খুলে নতুন ইমেইল লিখুন।
  • ওপরের ডান পাশে থাকা তিনটি ডট মেনুতে ট্যাপ করুন।
  • Schedule send নির্বাচন করুন।
  • পছন্দের তারিখ ও সময় নির্ধারণ করে নিশ্চিত করুন।
  • শিডিউল করা ইমেইল পরিবর্তন বা বাতিল করবেন যেভাবে

যদি পরে সময় পরিবর্তন করতে চান বা ইমেইল সম্পাদনা করতে হয়, তাহলে জিমেইলের বাম পাশের Scheduled ফোল্ডারে যান। সেখানে নির্ধারিত সব ইমেইল দেখতে পারবেন।

ইমেইলটি খুলে Cancel send নির্বাচন করলে সেটি আবার Drafts ফোল্ডারে ফিরে যাবে। এরপর প্রয়োজনীয় পরিবর্তন করে নতুন সময় নির্ধারণ করে আবার Schedule send করতে পারবেন।

কেন ব্যবহার করবেন Schedule Send ফিচার?

  • অফিস সময়ে স্বয়ংক্রিয়ভাবে ইমেইল পাঠানো যায়।
  • ভিন্ন টাইম জোনে থাকা ব্যক্তি বা প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ সহজ হয়।
  • গুরুত্বপূর্ণ ইমেইল পাঠাতে ভুলে যাওয়ার আশঙ্কা কমে।
  • ব্যবসায়িক ও পেশাদার যোগাযোগ আরও পরিকল্পিত ও কার্যকর হয়।
  • আগে থেকেই একাধিক ইমেইল প্রস্তুত করে নির্দিষ্ট সময়ে পাঠানো যায়।

জিমেইলের এই সহজ ফিচারটি নিয়মিত ব্যবহার করলে ব্যক্তিগত ও পেশাগত যোগাযোগ আরও সুশৃঙ্খল ও সময়োপযোগী করা সম্ভব।

সূত্র: প্রযুক্তি