logo

বৈশ্বিক অটোমোটিভ উদ্ভাবনে শীর্ষে বিওয়াইডি

বৈশ্বিক অটোমোটিভ উদ্ভাবনে শীর্ষে বিওয়াইডি
ছবি: সংগৃহীত

চীনের নিউ এনার্জি ভেহিকেল (এনইভি) নির্মাতা বিওয়াইডি বৈশ্বিক অটোমোটিভ শিল্পে নতুন ইতিহাস গড়েছে। প্রথমবারের মতো কোনো চীনা গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান সেন্টার অব অটোমোটিভ ম্যানেজমেন্ট (সিএএম) প্রকাশিত ‘অটোমোটিভ ইনোভেশনস রিপোর্ট ২০২৬’-এ বিশ্বের সবচেয়ে উদ্ভাবনী অটোমোটিভ গ্রুপ হিসেবে শীর্ষস্থান অর্জন করেছে।

প্রতিবেদনের ২২তম সংস্করণে সিএএম তাদের নিজস্ব ‘এম.ও.বি.আইএল’ মূল্যায়ন পদ্ধতিতে বিশ্বের ৩৬টি অটোমোটিভ গ্রুপের ৮৬৭টিরও বেশি উদ্ভাবন বিশ্লেষণ করে। এসব উদ্ভাবন পরিপক্বতা, মৌলিকত্ব, ব্যবহারিক উপযোগিতা ও প্রযুক্তিগত অগ্রগতির ভিত্তিতে মূল্যায়ন করা হয়।

মূল্যায়নে ১৫৭ দশমিক ২ ইনডেক্স পয়েন্ট অর্জন করে শীর্ষস্থান দখল করে বিওয়াইডি। এর মাধ্যমে প্রতিষ্ঠানটি দীর্ঘদিনের শীর্ষ প্রতিযোগী ভক্সওয়াগেনকে (১৪৩ দশমিক ১ পয়েন্ট) এবং মার্সিডিজ-বেঞ্জকে (১৩৪ দশমিক ২ পয়েন্ট) পেছনে ফেলে বৈশ্বিক উদ্ভাবনের নেতৃত্বে উঠে আসে।

শুধু বিশ্বের সবচেয়ে উদ্ভাবনী অটোমোটিভ গ্রুপ হিসেবেই নয়, বিওয়াইডি ‘মোস্ট ইনোভেটিভ ভলিউম ব্র্যান্ড ২০২৬’ স্বীকৃতিও অর্জন করেছে। ১০৫টির বেশি ইনোভেশন ইনডেক্স পয়েন্ট নিয়ে প্রতিষ্ঠানটি রেনো ও টয়োটার মতো বিশ্বখ্যাত ব্র্যান্ডকেও ছাড়িয়ে যায়।

প্রতিবেদনে বলা হয়েছে, উন্নত প্রযুক্তির ব্লেড ব্যাটারি, ইলেক্ট্রিফাইড পাওয়ারট্রেন, ইন্টেলিজেন্ট ড্রাইভিং সিস্টেম ও প্রতিষ্ঠানটির একাধিক ‘ওয়ার্ল্ড-ফার্স্ট’ উদ্ভাবন বিওয়াইডির এই সাফল্যের মূল ভিত্তি।

এই স্বীকৃতি সাসটেইনেবল মবিলিটির দিকে বৈশ্বিক রূপান্তরে বিওয়াইডির ক্রমবর্ধমান প্রভাবকে পুনরায় তুলে ধরে। ব্লেড ব্যাটারি, ডিএম-আই সুপার হাইব্রিড সিস্টেম, অ্যাডভান্সড ড্রাইভার অ্যাসিস্ট্যান্স সিস্টেম (এডিএএস) ও পরবর্তী প্রজন্মের মবিলিটি সল্যুশনের মতো বিভিন্ন প্রযুক্তিতে ক্রমাগত উদ্ভাবনের মাধ্যমে প্রতিষ্ঠানটি ইভি ইন্ডাস্ট্রিতে নতুন মানদণ্ড স্থাপন করছে।